ফিরে দেখা ২০২২: গুগল সার্চের প্রথম দশে খেলার কোন ইভেন্টগুলি? কোন শব্দগুলি সম্পর্কে জানার আগ্রহ সবচেয়ে বেশি?
চলতি বছর অনুষ্ঠিত হয়েছে একাধিক ক্রীড়া ইভেন্ট। গুগল সার্চে ভারতে জনপ্রিয়তম ইভেন্ট আইপিএল। তবে যে শব্দ বা শব্দবন্ধ দিয়ে সার্চ হয়েছে সবচেয়ে বেশি তা হলো ওয়ার্ল্ড কাপ বা ফিফা ফুটবল বিশ্বকাপ। গুগল সার্চে প্রথম দশে থাকা খেলার ইভেন্ট ও স্পোর্টস টার্মের তালিকা একনজরে।

গুগলে সবচেয়ে বেশি যে শব্দগুলি লিখে সার্চ হয়েছে তা হলো ওয়ার্ল্ড কাপ। এরপরই রয়েছে অলিম্পিক মেডেল কাউন্ট, অর্থাৎ অলিম্পিকে কোন দেশ কত পদক জিতেছে। গত বছর টোকিও অলিম্পিক হলেও তার রেশ থেকে গিয়েছে এই বছরেও। এ ছাড়া এবার বেজিংয়ে শীতকালীন অলিম্পিকও হয়েছে। তৃতীয় স্থানে ফ্লেমস শব্দটি। চতুর্থ স্থানে অলিম্পিক্স। পঞ্চম স্থানে রয়েছে সিএফএল স্কোরস, ষষ্ঠ স্থানে টি ২০ বিশ্বকাপ ২০২২, সপ্তম স্থানে এশিয়া কাপ ২০২২, অষ্টম স্থানে কানাডা সকার, নবম স্থানে রয়েছে গোল্ডেন স্টেট ওয়ারিয়র্স এবং দশম স্থানে ইন্ডিয়ান ওয়েলস টেনিস।
ভারতে গুগল সার্চে সবচেয়ে এগিয়ে আইপিএল। ১৫তম আইপিএল প্রথম সপ্তাহে টিভিতে দেখেছেন ২২৯ মিলিয়ন দর্শক। আইপিএলের মিডিয়া স্বত্ত্ব বিক্রি সংক্রান্ত তথ্য জানার আগ্রহও ছিল তুঙ্গে। আইপিএল অভিষেকেই চ্যাম্পিয়ন হয় গুজরাত টাইটান্স। আইপিএলের পরেই গুগল সার্চে রয়েছে ফিফা বিশ্বকাপ। এবারের বিশ্বকাপ জিতেছে আর্জেন্তিনা। তিন নম্বরে রয়েছে এশিয়া কাপ। টি ২০ বিশ্বকাপের আগে এশিয়া কাপে ভারত চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে গুগল সার্চে ভারতের পরিসংখ্যানে এই ইভেন্ট রয়েছে তিনে। চতুর্থ স্থানে পুরুষদের টি ২০ বিশ্বকাপ। যাতে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। কমনওয়েলথ গেমসে ভারত ৬১টি পদক জিতেছে। ২২টি সোনা, ১৬টি রুপো ও ২৩টি ব্রোঞ্জ ভারতের ঘরে এসেছে। ভারতে গুগল সার্চে কমনওয়েলথ গেমস পঞ্চম স্থানে।
ষষ্ঠ স্থানে রয়েছে আইএসএল। আইএসএলের গত সংস্করণটিতে চ্যাম্পিয়ন হয়েছে হায়দরাবাদ সিটি এফসি। এবারের আইএসএলও জনপ্রিয় হয়েছে, চলছে হাড্ডাহাড্ডি টক্কর। সপ্তম স্থানে প্রো কবাডি, যাতে এবার চ্যাম্পিয়ন হয়েছে জয়পুর পিঙ্ক প্যান্থার্স। অষ্টম স্থানে রয়েছে মহিলাদের বিশ্বকাপ। এতে চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। গুগল সার্চে নবম স্থানে রয়েছে অস্ট্রেলিয়ান ওপেন। পুরুষদের সিঙ্গলস খেতাব জেতেন রাফায়েল নাদাল, মহিলাদের খেতাব জেতেন অ্যাশলে বার্টি। গুগল সার্চে ভারতে জনপ্রিয়তম স্পোর্টস ইভেন্টগুলির প্রথম দশে জায়গা করে নিয়েছে উইম্বলডন। নোভাক জকোভিচ জেতেন পুরুষদের সিঙ্গলস খেতাব, এলেনা রাইবাকিনা জেতেন মহিলাদের সিঙ্গলস খেতাব।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি












Click it and Unblock the Notifications