Year Ender 2024: বছরভর শুধুই ব্যর্থতা এবং বিতর্ক! এক নজরে ফিরে দেখা চলতি বছরের ভারতীয় ফুটবল
২০২৪ সাল মানেই ভারতীয় ফুটবলে শুধুই হতাশা এবং বিতর্ক। আন্তর্জাতিক পর্যায়ে একরাশ লজ্জাই প্রাপ্তি হয়েছে ভারতের। আর ঘরোয়া ফুটবলে বছরভর শুধুই বিতর্ক আর বিতর্ক। এবার এক নজরে ফিরে দেখা ২০২৪ সালে ভারতীয় ফুটবলের সাফল্য-ব্যর্থতা-বিতর্ক।
২০২৪ সালে ভারতীয় দল কোনও ম্যাচে জয় পায়নি। ভারত মোট ১১টি ম্যাচ খেলেছে এর মধ্যে ছয়টিতে হেরেছে এবং পাঁচটি ম্যাচ ড্র করেছে। চার গোল দিয়েছে এবং ১৫ গোল হজম করেছে। চলতি বছরে ছিল এএফসি এশিয়ান কাপ। সেই টুর্নামেন্টে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ০-২ গোলে, উজবেকিস্তানের বিরুদ্ধে ০-৩ গোলে এবং সিরিয়ার কাছে ০-১ গোলে পরাজিত হয়। একটি গোলও টুর্নামেন্টে করতে পারে নি ভারত।

চলতি বছরে ভারতীয় ফুটবল আইকন সুনীল ছেত্রী চলতি বছরেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেন। যুবভারতীতেই কুয়েতের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেন সুনীল ছেত্রী। ২০০৫ সালে ভারতীয় দলে প্রথম খেলেন। এরপর ১৫১ ম্যাচে ৯৪ গোল আছে তাঁর নামের পাশে।
চলতি বছরে কোচ বদল হল ভারতীয় ফুটবল দলের, ইগর স্টিমাচের পরিবর্তে কোচ হলেন মানলো মার্কুয়েজ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্রের তৃতীয় রাউন্ডে যেতে ব্যর্থ হওয়ার পরই তাঁকে ছেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কোচ মার্কুয়েজের অধীনে কোচিংয়ে এখন ভারত কোনও ম্যাচে জয় পায়নি।
ভারতীয় ফুটবলে চলতি বছরে সব থেকে বড় বিতর্কের সৃষ্টি হয়েছিল আনোয়ার আলিকে নিয়ে। মোহনবাগান এসজি ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দেন। এরপর থেকেই বিতর্ক শুরু হয়।মোহনবাগান এসজির সঙ্গে চুক্তি লঙ্ঘন করে ইস্টবেঙ্গলের সই করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
বিষয়টি প্রথমে যায় ফেডারেশনের প্লেয়ার স্টেটাস কমিটিতে। প্রাথমিকভাবে শাস্তিও পেতে হয় আনোয়ার আলি, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে। শেষ পর্যন্ত আদালতের নির্দেশ অনুসারে আপাতত লাল হলুদ জার্সিতে খেললেও আনোয়ারকে নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছিল। ফুটবলারদের ট্রান্সফার এবং স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ে নিয়মের পরিবর্তন আনতে চলেছে ফিফা। সারা বিশ্বেই যে সমস্ত ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত মামলা চলছিল সেই সব মামলাতেই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে।
চলতি বছরে আইএসলে প্রথমবার লিগ শিল্ড জিতল মোহনবাগান এসজি। মুম্বই সিটি এসসি জিতল আইএসএল। ১২ বছর পর সর্বভারতীয় ট্রফি (সুপার কাপ) জিতল লাল হলুদ। প্রথমবার আইএসএলে খেলার সুযোগ পেল মহমেডান।












Click it and Unblock the Notifications