Year Ender 2024: আর্জেন্তিনা টানা ২ বছর বিশ্বের ১ নম্বর, ২০২৪ সালে রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক ফুটবল ম্যাচ

Year Ender 2024: আর্জেন্তিনা টানা দুটি বছর শেষ করল ফিফা দলগত র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থেকেই। ২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারের লুসেইল স্টেডিয়ামে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতেন লিওনেল মেসিরা।

২০২৩ সালের পর ২০২৪ সালেও আর্জেন্তিনা বছর শেষে ধরে রাখল বিশ্ব ফুটবল র‍্যাঙ্কিংয়ের সিংহাসন। চলতি বছর সাক্ষী থাকল রেকর্ড সংখ্যক আন্তর্জাতিক ফুটবল দ্বৈরথের।

Year Ender 2024

ফিফা বিবৃতিতে জানিয়েছে, এ বছর সবমিলিয়ে ১১৮১টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হয়েছে। নভেম্বরে যে র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছিল তারপর মাত্র ২১টি আন্তর্জাতিক হয়েছে। সে কারণে ডিসেম্বর মাসে যে র‍্যাঙ্কিং তালিকা প্রকাশিত হলো তাতে বেশি রদবদল নেই।

ফিফার সদ্য প্রকাশিত র‍্যাঙ্কিং তালিকায় আর্জেন্তিনা এক নম্বরে। ফ্রান্স রইল দ্বিতীয় স্থানে, তিন নম্বরে স্পেন। চারে রয়েছে ইংল্যান্ড, ব্রাজিল পাঁচে, ছয়ে পর্তুগাল, সাতে নেদারল্যান্ডস, আটে বেলজিয়াম, নয়ে ইতালি এবং দশ নম্বর স্থানে রয়েছে জার্মানি।

প্রথম ১০০টি দলের মধ্যেই গত মাসের তুলনায় এবারের র‍্যাঙ্কিংয়ে বিশেষ স্থান পরিবর্তন দেখা যায়নি। এক ধাপ উত্থান হয়েছে ভারতের, রয়েছে ১২৬ নম্বরে। ভিয়েতনাম ২ ধাপ উঠে রয়েছে ১১৪ নম্বরে। হংকং ও চিন এক ধাপ করে উঠে ১৫৫ নম্বরে রয়েছে।

এক ধাপ করে আর যে দলগুলি উঠেছে তারা হলো গাম্বিয়া (১২৫), সলোমন আইল্যান্ড (১৪৭), সিঙ্গাপুর (১৬০), কিউবা (১৬৩), সেন্ট লুসিয়া (১৬৭), মাল্টা (১৬৮), আমেরিকান সামোয়া (১৮৭) ও জিব্রাল্টার (১৯৬)। চলতি বছর সবচেয়ে বেশি ২১টি ম্যাচ খেলা অ্যাঙ্গালা বিগত ১২ মাসে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি উত্থানের সাক্ষী থেকেছে। ৩২ ধাপ উঠে তারা রয়েছে ৮৫-তে।
জর্ডনের উত্থান হয়েছে ২৩ ধাপ, তারা রয়েছে ৬৪-তে। ২০ ধাপ উঠে ফিজি রয়েছে বিশ্বের ১৪৮ নম্বরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+