Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Year Ender 2023: মেসি-রোনাল্ডোর দলবদল থেকে ম্যান সিটির দাপট, ২০২৩ সালে বিশ্ব ফুটবল নজর কাড়ল কোন ঘটনাগুলি?

নতুন বছর শুরু হতে বাকি মাত্র কয়েকদিন। অল্প কয়েকদিনের মধ্যেই অতীতের ভিড়ে মিশে যাবে ২০২৩ সাল। উল্টে যাবে ক্যালেন্ডারের পাতা। কিন্তু থেকে ঘটনার রেশ। ২০২৩ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রের মতোই বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে বিশ্ব ফুটবলেও। যা বছরের অন্যতম নজরকাড়া ঘটনা হিসাবেই স্থান পেয়েছে।

মেসি-রোনাল্ডোর দলবদল থেকে ম্যান ইউয়ের দাপুটে পারফরম্যান্স। বিশ্বকাপে ফুটবল চলতি বছর সাক্ষী থেকেছে একাধিক ঘটনার।২০২৩ সালে ঘটনা বিশ্ব ফুটবলের বাছাই করা ঘটনাবলীই তু‌লে ধরা হল এই প্রতিবেদনে।

Year Ender 2023: key moments in world football during 2023

বছরের শুরুতেই সবথেকে বড় ব্রেকিং নিউজটা দেন রোনাল্ডো। ইউরোপীয় ফুটবলের মায়া কাটিয়ে মরুদেশে (সৌরি আরবে) নতুন সাম্রাজ্য স্থাপন করলেন রোনাল্ডো। আর ইউরোপের কোনও ক্লাব নয় এবার সৌদি আরবের আল নাসেরে নাম লেখালেন সিআরসেভেন। রেকর্ড পরিমাণ অর্থেই এশিয়া মহাদেশের ক্লাবে খেলতে এলেন পর্তুগা‌লের মহাতারকা। রোনাল্ডোর দেখানো পথেই পথিক হলেন নেইমার, করিম বেঞ্জিমা, সাদিও মানের মতো তারকাও। তাঁরাও নাম লেখালেন সৌদির বিভিন্ন ক্লাবে।

২০২২ সালের শেষে বিশ্বকাপ জিতে ফুটবলার জীবনোর সবথেকে বড় স্বপ্নটা পূরণ করেছিলেন মেসি। ২০২৩ সালেও তিনিই ছি‌লেন বিশ্ব ফুটলের আর্কষণের কেন্দ্রবিন্দুতে। রোনাল্ডোর মতোই ইউরোপ ছাড়লেন মেসিও। পিএসজি ছেড়ে নাম লেখালেন ইন্টার মায়ামিতে। মেসির দলবদল চলতি বছর সবথেকে বড় ঘটনাগুলির মধ্যে ছিল একটা।

একইসঙ্গে ব্যালেন ডি'ওর খেতাবও জিতলেন এলএমটেন। বিশ্বকাপ জয়ের পাশাপাশি নতুন ক্লাব দলের জার্সি পড়েই মেসি হয়ে উঠেছিলেন হ্যামলি‌নের বাঁশিওয়ালা। তাঁর সৌজন্যে মেজর লিগ সকারে মরা গাঙে জোয়ার আসে। ফলত মেসির হাতেই ফের একবার উঠল শ্রেষ্ঠত্বের শিরোপা।

ক্লাব ফুটবল ২০২৩ সাল যেন স্কাই ব্লুজদের বিপ্লব। ইপিএএল, চ্যাম্পিয়ন্স লিগ, এফএ কাপ, উয়েফা সুপার লিগ, ফিফা বিশ্ব ক্লাব কাপ। সাফল্যের পর সাফল্য পেয়েছে ম্যান সিটি। পেপ গুয়ার্দিওলা যেন সিটির স্বপ্নের সওদাগড়। ফলে ২০২৩ সাল ম্যান সিটির জন্য স্মরণীয় হয়ে থাকবে।এমন সাফল্য খুব কম ক্লাবই পেয়েছে।

মহিলাদের বিশ্বকাপ জিতল স্পেন। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ফিফা মহি‌লা বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিল স্প্যানিশ মহিলা ব্রিগেড। তবে ফাইনালের মঞ্চে চুম্বন কাণ্ডে জড়িয়ে পড়ে বিতর্কে জড়ালেন ফুটবল কর্তা রুবিয়ালেস। জল অনেকদূর পর্যন্ত গড়ায়। শেষ পর্যন্ত কড়া শাস্তি পেতে হয় স্প্যানিশ ফুটবল কর্তাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+