Year Ender 2023: মেসিকে হেলায় হারিয়ে গোলের শীর্ষে রোনাল্ডো, ২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতার তালিকায় রয়েছেন কারা?
বয়স একটা সংখ্যা মাত্র। ২০২৩ সালে সেটা আরও একবার প্রমাণ করলেন রোনাল্ডো। বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চলতি বছরে গোলের রাজা রোনাল্ডোই।২০২৩ সালে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষস্থান নিয়েই বছর শেষ করছেন পর্তুগিজ মহাতারকা। এ তালিকায় শীর্ষে ওঠার পথে সিআরসেভেন পেছনে ফেলেছেন হ্যারি কেন, কিলিয়ান এমবাপে ও আর্লিং হলান্ডের মতো তারকাদের।
আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরই বিদায় নেবে ২০২৩ সাল, ফুটবল মাঠে দাপট দেখিয়েছেন মেসি-এমবাপে-হ্যারি কেনরা। কিন্তু সবাইকে টপকে শীর্ষ গোলদাতা হলেন সেই রোনাল্ডোই। বয়স বাড়লেও গোলের খিদে যে পর্তুগিজ তারকার এতটুকুও কমেনি তা আরও একবার প্রমাণ করে দিলে ২০২৩ সাল। রোনাল্ডোর পাশাপাশি সেরা গোলদাতার তালিকায় আছেন কারা? তুলে ধরা এই প্রতিবেদনে।

পিএসজি ও ফ্রান্স ফরোয়ার্ড এমবাপের গোল সংখ্যা ৫২। ক্লাবের হয়ে ৪২ ও জাতীয় দলের হয়ে ১০ গোল করেছেন ফরাসি তারকা। ২০২৩ সালে একই সংখ্যাক গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনও। নতুন মরসুমে দল বদল ঘটিয়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন। তবে তাতে তাঁর গোলের সংখ্যা কমেনি।
ইপিএলে গোলের রাজা এখন হালান্ড। নরওয়ের তারকা ফরোয়ার্ড ক্লাবের হয়ে ৪৪ ও দেশের হয়ে ছয়, মোট ৫০টি গোল করেছেন ২০২৩ সালে। ইতিমধ্যেই ইপিএলে এক মরসুমে সর্বাধিক গোল করার নজির সৃষ্টি করেছেন। বিপক্ষের বক্সে বল পেলে হালান্ডকে রোখা অত্যন্ত কঠিন কাজ।
জার্মান ক্যানো আছেন এই তালিকায় পঞ্চম স্থানে। ৩৫ বছর বয়সি স্ট্রাইকার ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেজ়ের হয়ে ৪০টি গোল করে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় জায়গা করে নিয়েছেন।
এই তালিকায় অনেকটাই পিছিয়ে মেসি। ২০২৩ সালে ক্লাব এবং দেশের জার্সিতে মোট ২৮টি গোল করেছেন এলএমটেন। ফলে সর্বোচ্চ গোলদাতার তালিকায় স্থান পাননি মেসি। ২০১১, ২০১৩, ২০১৪ এবং ২০১৫ সালে সবচেয়ে বেশি গোল করেছিলেন রোনাল্ডো। প্রায় ৭ বছর বিরতি দিয়ে ২০২৩ সালে আবার শীর্ষ গোলদাতা হচ্ছেন সিআরসেভেন।












Click it and Unblock the Notifications