(ভিডিও) বিশ্বকাপ: বল নাচানোয় ৮০০ পুরুষকে হারিয়েছেন, এবার তরুণীর চ্যালেঞ্জ মেসিকে!

রিও দে জেনইরোর ইপানেমা সমুদ্র সৈকতে মডেল ফিওরেল্লা কাস্তিল্লোর বল নিয়ে 'ফ্রিস্টাইলিং'-এর একটি ভিডিও নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। ইন্টারনেট দুনিয়ায় ইতিমধ্যেই হিট হয়ে গিয়েছে আর্জেন্টিনার এই বছর চব্বিশের মডেলের ভিডিওটি।
ফিওরেল্লার দাবি, ইতিমধ্যে ৮০০ জন পুরুষকে চ্যালেঞ্জ ছুঁড়ে হারিয়েও দিয়েছেন তাঁদের। এবার চান লিওনেল মেসিকে হারাতে। ভিডিওটিতে দেখা যাচ্ছে ফিওরেল্লা ফুটবল (এই ফুটবলটির সঙ্গে বিশ্বকাপ ফুটবল "ব্রাজুকা"-র সদৃশ।) পায়ে, হাতে, ঘাড়ে, পিঠে রেখে কীভাবে দক্ষতার সঙ্গে নাচাচ্ছেন। মাটিতে পড়তে দিচ্ছেন না বলটিকে।
ভিডিও ফুটেজে আর্জেন্টিনার এই মডেলের দাবি, যারা যারা আমার মুখোমুখি হতে চান চলে আসুন, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কি মেসির বিপক্ষে দাঁড়িয়ে জিততে পারি? নিশ্চয়ই। মেসিকে হারানোর বিষয়ে আত্মবিশ্বাসী ফিওরেল্লা।
<center><iframe width="100%" height="360" src="//www.youtube.com/embed/-X9gQHZuenw?feature=player_embedded" frameborder="0" allowfullscreen></iframe></center>












Click it and Unblock the Notifications