বিশ্বকাপে কতটা বর্ণময় পোল্যান্ড জেনে নিন
২০০৬ ফিফা ওয়ার্ল্ড কাপের পর ফের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পোল্যান্ড। এই নিয়ে অষ্টমবার বিশ্বকাপের মূল মঞ্চে আবির্ভব হচ্ছে পোল্যান্ডের।
২০০৬ ফিফা ওয়ার্ল্ড কাপের পর ফের বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে পোল্যান্ড। এই নিয়ে অষ্টমবার বিশ্বকাপের মূল মঞ্চে আবির্ভব হচ্ছে পোল্যান্ডের। তারা প্রথম বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ১৯৩৮ সালে। শেষ বিশ্বকাপ খেলে ২০০৬ সালে।

বিশ্ব ফুটবলের আঙিনায় বিশেষ নাম-ডাক না থাকলেও বিশ্বকাপের মঞ্চে অন্য অনেক দলের তুলনায় অনেক এগিয়ে পোল্যান্ড। খেলতাব জেতার স্বাদ না পেলেও তারা দু'টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত পৌছে ছিল। ১৯৭৪ এবং ১৯৮২ বিশ্বকাপের তৃতীয়স্থান অর্জনকারী দেশ হল এই পোল্যান্ড।
বিশ্বকাপের মূল পর্বে এখনও পর্যন্ত মোট ৩১টি ম্যাচ খেলেছে পোল্যান্ড। ৩১টি ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে ১৫টি ম্যাচে, হেরেছে ৫টি ম্যাচে। ১১টি ম্যাচ ড্র হয়েছে।

তবে, এই বার বিশ্বকাপে পোলান্ডের সেই পুরনো ঝলক দেখা যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ রবার্ট লেয়নডস্কির নেতৃত্বে যে পোল্যান্ড দলকে বাছা হয়েছে বিশ্বকাপের জন্য, সেই দলে এমন বহু ফুটবলার রয়েছেন যারা একক দক্ষতায় ম্যাচের রং বদলে দিতে পারেন। তার সঙ্গে অধিনায়ক লেয়নডস্কি তো রয়েছেই।












Click it and Unblock the Notifications