এই সপ্তাহ থেকেই ফুটবল জ্বরে কাবু হবে দেশবাসী

বিশ্বকাপের লড়াই জমে উঠছে। আর সেই লড়াইতে আপনিও সামিল হয়ে যান দর্শক হিসেবে। 

ভারতে বিশ্বকাপের লড়াই জমে ওঠার আগে পরিবেশে ফুটবলের গন্ধ। নিজেরাও বুঁদ হবেন এই ফুটবল যজ্ঞে। তার আগে দেখে নিন কবে কে খেলবে।

এই সপ্তাহ থেকেই ফুটবল জ্বরে কাবু হবে দেশবাসী

এবার বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ৬ অক্টোবর। প্রথম ম্যাচে ভারতীয় দলের প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র। ভারতীয় সময় আটটায় দিল্লির জওহরলাল স্টেডিয়ামে বল গড়াবে ভারতীয় দলের পা থেকে। ভারতের এর পরের ম্যাচ রয়েছে অক্টোবরের ৯ তারিখ। এদিনও ভারতের ম্যাচ সন্ধ্যা আটটাতেই । এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ কলম্বিয়া। গ্রুপ পর্বে ভারতের শেষ প্রতিপক্ষ ঘানা। ১২ অক্টোবর রয়েছে এই ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে লড়বে ভারতীয় জুনিয়র টিম।

ভারতীয় দলের গ্রুপ বিভাগের পারফরম্যান্সের ওপরই নির্ভর করবে এর পরের ধাপে অর্থাৎ নক আউট পর্বে পৌঁছতে পারবে কিনা। এদিকে ভারত ছাড়া উদ্বোধনের দিন থাকছে আরও তিনটি ম্যাচ। পাঁচটার সময় খেলতে নামবে খেতাব রক্ষার লড়াইতে থাকা ঘানা। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। একই সময়ে নিউজিল্যান্ড খেলবে টার্কির বিরুদ্ধে। প্যারাগুয়ে বনাম মালি লড়াই হবে রাত আটটায়। শনিবার ৭ তারিখ বিশ্বকাপের দ্বিতীয় দিন মাঠে নামবে জার্মানি ও ব্রাজিল , স্পেন। জার্মানি-র প্রতিপক্ষ কোস্টারিকা। ব্রাজিল খেলবে হেভিওয়েট স্পেনের বিরুদ্ধে।

রাউন্ড ১৬ -অর্থাৎ নক আউটের ম্যাচ শুরু হবে ১৬ অক্টোবর থেকে। প্রি কোয়ার্টারের লড়াই চলবে ১৮ তারিখ অবধি। ২১ ও ২২ অক্টোবর কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি। সেমিফাইনালের খেলা ২৫ অক্টোবর। আর মেগা ফাইনাল হবে ২৫ অক্টোবর। যেদিন স্থির হয়ে যাবে যুব বিভাগে সেরার শিরোপা কারা পেলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+