(ছবি) বিশ্বকাপ ব্রাজিলে, উন্মাদনা ভারতে: টুকরো ছবির সংকলন
কলকাতা ও কোচি, ১২ জুন: আজ থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। সুদূর ব্রাজিলে খেলা হলেও ভারত কাঁপছে ফুটবল-জ্বরে। কলকাতা থেকে শুরু করে বেঙ্গালুরু, কোচি, পুরী সর্বত্রই এক ছবি। ব্রাজিলে যত পারদ চড়বে, তত উত্তেজনা বাড়বে এখানে। পিটিআইয়ের ক্যামেরা ধরা পড়ল সেই উন্মাদনার ছবি।

থ্রি চিয়ার্স ফর...
ব্রাজিল আর আর্জেন্টিনার রঙে, পতাকায় ছাইল শহর কলকাতা। গলা ফাটাচ্ছেন সমর্থকরা।

রাঙল বিশ্বকাপের রঙে
ফুটবলের মহারণ রং-তুলিতে ফুটিয়ে তুলছেন এক শিল্পী। কলকাতায়।

মোদের নায়ক, মোদের গরব
প্রিয় খেলোয়াড়দের সমর্থনে রঙিন মিছিল খুদেদের। কেরলের কোঝিকোড়ে।

দেখি কে আগে যায়...
বেঙ্গালুরুও কাঁপছে ফুটবল-জ্বরে। বল নিয়ে মাতামাতি শিশুদের।

অরূপ মুরতি
দেবদেবীর মূর্তির সামনেই তৈরি হচ্ছে প্রিয় খেলোয়াড়দের প্রতিকৃতি। কলকাতার কুমোরটুলিতে।

চলল ক্লাবে ক্লাবে
খেলোয়াড়দের তৈরি মূর্তি পৌঁছে যাচ্ছে বিভিন্ন ক্লাবে। কলকাতার রাস্তায় এখন পরিচিত ছবি।

আলোড়িত সুন্দরীরাও
টলিউডের অভিনেত্রী ও মডেলরা সন্দেশ দিয়ে তৈরি করলেন বিশ্বকাপের ট্রফি ও অংশগ্রহণকারী দেশগুলির পতাকা।

ঝিঙ্কা চিকা...
রাস্তায় নেমে উচ্ছ্বাস ব্যক্ত করছেন সমর্থকরা। কেরলের কোচিতে।

বালুকাবেলায় কাপচিহ্ন আঁকি
পুরীর সৈকতে বালি দিয়ে তৈরি ফুটবল আর ট্রফির প্রতিকৃতি।












Click it and Unblock the Notifications