বুধবার সুইডেনের বিরুদ্ধে ড্র করলেই পরের রাউন্ডে মেক্সিকো

বিশ্বকাপ ২০১৮: বুধবার একাতেরিনবার্গ এরিনা স্টেডিয়ামে মেক্সিকো বনাম সুইডেন ম্যাচের প্রিভিউ।

বুধবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় গ্রুপ এফ-এর তৃতীয় রাউন্ডের ম্যাচে সুইডেনের মুখোমুখি হচ্ছে মেক্সিকো। একাতেরিনবার্গের এই ম্যাচে জিতলেই গ্রুপ শীর্ষে থেকে নকআউটে প্রবেশ করবে 'এল ত্রি'-রা। তবে ম্যাচ অমীমাংসিত থাকলেও নকআউটে যাবে তারা। সুইডেনেরও কিন্তু একটা আশা আছে।

ড্র করলেই পরের রাউন্ডে মেক্সিকো

প্রথম দুটি ম্যাচ জিতেই আপাতত মেক্সিকো ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষস্থানে রয়েছে। অপরদিকে জার্মানীর কাছে শেষ মুহূর্তের গোলে পরাজিত হয়ে সুইডেনের পয়েন্ট ৩।

মেক্সিকো এই বিশ্বকাপে দারুন ফর্মে থাকলেও পরের রাউন্ড তাদের এখনও নিশ্চিত নয়। এই ম্যাচে হারলে কিন্তু তারা সমস্যায় পড়ে যাবে। সুইডেন মেক্সিকোকে হারাল, অন্য ম্যাচে দক্ষিণ কোরিয়াকে জার্মানি, সেক্ষেত্রে তিনটি দলের পয়েন্টই দাঁড়াবে ৬। তখন গোল পার্থক্য ইত্যাদি পরিসংখ্যানের বিচার করতে হবে।

ড্র করলেই পরের রাউন্ডে মেক্সিকো

তাই শেষ ষোলয় যাওয়া নিশ্চিত করতে এল ত্রি-দের আজ অন্তত ড্র করতেই হবে। সুইডেনের রক্ষণ কিন্তু গত দুই ম্যাচে যথেষ্ট শক্তিশালী ছিল। জার্মানির বিরুদ্ধে বারের শোক কাটিয়ে একটা শেষ চেষ্টা তারা করবেই। তাই মেক্সিকোর সামনে কাজটা সহজ নয়।

Group F suddenly looks a bit different after that late winner...

1) #MEX
2) #GER
3) #SWE
4) #KOR #WorldCup pic.twitter.com/wKprPjF2on
— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) June 23, 2018

দেশ থেকে বহু সমর্থক এসেছেন মেক্সিকোর। তাদের উপস্থিতিতে স্টেডিয়ামগুলি মিনি আজটেকায় পরিণত হচ্ছে। এখন অবধি দলের খেলায় উচ্ছ্বসিত তারা। কিন্তু তাদের কোচ অসোরিও জানেন আজকের ম্যাচে হার মানেই এতদিনের সব ভাল খেলা জলে যাওয়া। তাই তারা সতর্ক থাকছে। এর আগের দু দিনের মতো মেক্সিকো তাদের আক্রমণাত্মক খেলাই খেলবে, নাকি ঘর গুছিয়ে তবে আক্রমণের পথে যাবে সেটাই দেখার।

জার্মানির বিরুদ্ধে হারের পর সুইডিশ দল বেশ মুষরে পড়েছিল। কিন্তু এখনও তাদের বিশ্বকাপে টিকে থাকার লড়াইটা তাদের নিজেদের হাত থেকে বেরিয়ে যায়নি। মেক্সিকোকে হারাতে পারলেই সুযোগ আসতে পারে। জার্মানি আর তাদের গোল পার্থক্যও সমান। সুইডেন কিন্তু বিশ্বাস করছে তারা মেক্সিকোকে পরাজিত করতে পারবে। কাজেই জমজমাট একটি লড়াই আশা করা হচ্ছে একাতেরিনবার্গ-এ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+