(ছবি) বিশ্বকাপ ২০১৪ : নাইজেরিয়াকে ৩-২ গোল হারাল আর্জেন্টিনা, ফের নায়ক মেসি

পোর্তো অ্যালেগ্রো (ব্রাজিল), ২৬ জুন : নাইজেরিয়াকে ৩-২ গোলে হারিয়ে গ্রুপ সেরা ২ বারের বিশ্বজয়ী দল আর্জেন্টিনা। গ্রুপ এফ-এ একশো শতাংশ সাফল্য পেয়ে ৯ পয়ন্টে পেয়ে শেষ ১৬য় চলে এল আর্জেন্টিনা। তবে ম্যাচ হারলেও গ্রুপ টেবিলে দ্বিতীয় স্থানে থেকে শেষ ১৬ ঢুকে পড়ল নাইজেরিয়াও। নাইজেরিয়ার মোট সংগ্রহ ৪ পয়েন্ট।

আর্জেন্টিনা তারকা লিওনেল মেসি এদিনও জালে বল ঢোকালেন। ৪ মিনিটের মাথায় গোল করেন মেসি। কিন্তু তার এক মিনিটের মাথাতেই নাইজেরিয়ার খেলোয়াড় আহমেদ মুসা গোল করে ম্যাচে সমতা ফেরান। এর আগে বিশ্বকাপে মাত্র দুবারই প্রথম চার মিনিটের মধ্যে দুই গোল করার নজির রয়েছে। ১৯৫৪ সালে অস্ট্রিয়া-চেকোস্লোভাকিয়া (তৃতীয় ও চতুর্থ মিনিটে গোল) এবং ১৯৮৬ সালে সোভিয়েত ইউনিয়ন-হাঙ্গেরি (দ্বিতীয় ও চতুর্থ মিনিটে গোল) কিন্তু দুই ক্ষেত্রে একই দল ২টি গোল করেন। এর পর স্টপেজ টাইমের প্রথমার্থে মেসির গোল আর্জেন্টিনাকে ফের ২-১ গোলে এগিয়ে নিয়ে যায়। ৪৭ মিনিটের মাথায় আহমেদ মুসা ফের গোল করে সমতা আনেন।

৫০ মিনিটের মাথায় মার্কোস রোজো তার প্রথম আন্তর্জাতিক গোলটি করে আর্জেন্টিনাকে এগিয়ে নিয়ে যান।য খেলার আধ ঘন্টা বাকি থাকতে অধিনায়ক মেসিকে তুলে নেন। কিন্তু ততক্ষণে কাজ জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে।

চূড়ান্ত গ্রুপ টেবিল

আর্জেন্টিনা : খেলেছে -৩, জয়-৩,গোল করেছে-৬, গোল খেয়েছে ৩, প্রাপ্ত পয়েন্ট - ৯

নাইজেরিয়া: খেলেছে -৩, জয়-১, হার-১, ড্র-১, গোল করেছে - ৩, গোল খেয়েছে-৩, প্রাপ্ত পয়েন্ট - ৪

বোসনিয়া: খেলেছে- ৩, জয়-১, হার-২, গোল করেছে- ৪, গোল খেয়েছে - ৪, প্রাপ্ত পয়েন্ট - ৩

ইরান : খেলেছ - ৩, ড্র-১, হার- ২, গোল করেছে - ১, গোল খেয়েছে-৪, প্রাপ্ত পয়েন্ট -১

জয়ের নায়ক

জয়ের নায়ক

ম্যাচের নায়ক মেসিকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস।

জোড়া গোল

জোড়া গোল

জোরা গোল দিলেন আর্জেন্তিয় তারকা লিওনেল মেসি।

মেসিময়

মেসিময়

নাইজেরিয়ার পিটার ওডেমওয়েঙ্গি পা থেকে বল কাড়ার চেষ্টায় মেসি।

নাইজেরিয়া

নাইজেরিয়া

গোল করার পর নাইজেরিয়ার আহমেদ মুসাকে নিয়ে সতীর্থদের উচ্ছ্বাস।

নীল-সাদা

নীল-সাদা

অার্জেন্তিনার এক রঙিন সমর্থক।

সমর্থন

সমর্থন

মাঠে আর্জেন্টিনার জার্সিতে একদল সমর্থক।

বল নিয়ে

বল নিয়ে

বল নিয়ে এগোনোর চেষ্টায় নাইজেরিয়ার মাইকেল উচেবো।

আলিঙ্গন

আলিঙ্গন

মেসিকে জড়িয়ে ধরে অভিনন্দন রিকার্ডো আলভারেজের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+