(ছবি) বিশ্বকাপ ২০১৪: ব্রাজিলকে ৭-১ গোলে নির্মূল করে ফাইনালে পা রাখল জার্মানি
বেলো হরিজন্তে (ব্রাজিল), ৯ জুলাই : নেইমারের অনুপস্থিতি ভয়ানকভাবে চাপে ফেলেছিল ব্রাজিলকে। জার্মানি চরম আত্মবিশ্বাস নিয়ে এদিন নেমেছিল মাঠে। ফল স্বরূপ জার্মানির কাছে হেরে গিয়েছে ব্রাজিল। এতটা হয়তো প্রত্যাশিতই ছিল। কিন্তু তা বলে ৩ বারের বিশ্বজয়ী জার্মানি ৫ বারের বিশ্বকাপজয়ী ব্রাজিলকে এভাবে বিড়াম্বনার মধ্যে ফেলবে কে ভেবেছিল? এদিন জার্মানি যে শুধু ব্রাজিলকে হারিয়েছে তা নয়, একেবারে মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছে। নেইমারহীন ব্রাজিলকে ৭-১ গোলে হারিয়েছে জার্মানি।
খেলার প্রথমার্ধের ২৯ মিনিটের মধ্যেই জয় নিশ্চিত করে ফাইনালের পথ পাকা করে নেয় জার্মানি। সাত গোল হজমের পর ৯০ মিনিটের মাথায় একটা গোল কোনও মতে করতে সমর্থ হলেও ততক্ষণে ম্যাচ ও বিশ্বকাপের স্বপ্ন ব্রাজিলের হাত থেকে ছিটকে গিয়েছে। এই হার ব্রাজিলের ফুটবল ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হার। ৯৪ বছর আগে উরুগুয়ের কাছে ০-৬ হারার পর এই আবার এমন কুৎসিত হার ঝুলিতে এল ব্রাজিলের।
১১ মিনিটের মাথায় জার্মানির খাতা খোলেন থমাস মিউলার। টুর্নামেন্টের পঞ্চম গোলটি করেন মিউলার। ২৩ মিনিটের মাথায় মিরোস্লাভ ক্লোজে ১৬ তম গোলটি করে নয়া রেকর্ড করেন। এর পর ২৪ মিনিট ও ২৬ মিনিটের মাথায় টনি ক্রুস ২টি গোল করেন। ২৯ মিনিটের মাথায় সামি খেদিরার গোল জার্মানির স্কোর ৫-০ তে নিয়ে যায়। এর পর ৬৯ মিনিট ও ৭৯ মিনিটের মাথায় ২টি গোল করেন আন্দ্রে স্কুরিলে। ৯০ মিনিটের মাথায় ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেন অস্কার।
এদিন জোড়া জোড়া গোলের পাশাপাশি ব্রাজিলকে জোরা দুঃখও দিল জার্মানি। হারের দুঃখ তো রয়েইছে। সঙ্গে ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডোর সর্বোচ্চ ১৫ গোলের রেকর্ডও ভেঙে দিলেন জার্মানির ক্লোজে। ১৬ গোল করে সর্বোচ্চো গোলের রেকর্ডও ব্রাজিলের কাছ থেকে ছিনিয়ে নিলেন তিনি।
আজ রাতে আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডের সেমিফাইনাল রয়েছে। যে দল জিতবে তার সঙ্গে ফাইনালে মুখোমুখি হবে জার্মানি।

উল্লাস
ব্রাজিলকে চূর্ণ-বিচূর্ণ করে জার্মানির উল্লাস।

কাঁধে সওয়ার
গোল করার পর মিরোস্লাভ ক্লোজে ও সামি খেদিরার সঙ্গে টনি ক্রুসের উচ্ছ্বাস।

বাক-বিতণ্ডা
ব্রাজিলের মার্সেলো ও জার্মানির জেরোম বোটেংয়ের মধ্যে কথাকাটাকাটি।

গোলের পর
জোড়া গোলের পর আন্দ্রে স্কুরিলে।

ক্লোজের কেরামতি
ব্রাজিলের খেলোয়াড়কে টপকে বল নিয়ে এগনোর চেষ্টায় ক্লোজে

চাপে ব্রাজিল
নেইমারের অনুপস্থিতি ভয়ানকভাবে চাপে ফেলেছিল ব্রাজিলকে।

এবং গোল...
তখন মাত্র প্রথমার্ধের ১১ মিনিট। জার্মানির থমাস মিউলার জালে বল ঢোকালেন।

নেই নেইমার
নেইমার নেই তাই নেইমারের জার্সি নিয়েই ফটো সেশনে ব্রাজিল দল।












Click it and Unblock the Notifications