Argentina: মেসি ম্যজিকে ঝলমলে আর্জেন্টিনা, বলিভিয়ার বিরুদ্ধে গোলের উৎসব বিশ্ব চ্যাম্পিয়নদের
বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে মেসি ম্যাজিক। বুধবার সকালে(ভারতীয় সময় অনুসারে) ফিফা বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। বিশ্ব চ্যাম্পিয়নরা বলিভিয়ার বিরুদ্ধে শুধু জিতলই না একইসঙ্গে গোলের উৎসবও করল। এই ম্যাচে ৬-০ গোলে জয় পেল আর্জেন্টিনা। দলের ছয় গোলের মধ্যে তিনটি গোল করলেন মেসিই।
কোপা আমেরিকা ফাইনাছলে চোট পেয়ে বেশ কিছুটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল মেসিকে। এরপর জাতীয় দলের জার্সিতে প্রত্যাবর্তন হলেও চেনা ছন্দে পাওয়া যায়নি মেসিকে। কিন্তু বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচে সুদে আসলে ভক্তদের প্রত্যাশা পূরণ করলেন। ঘরের মাঠে দর্শকদের সামনে হ্যাটট্রিক করেলন। নিজে তিন গোল করলেন এবং বাকি দুটি গোল করালেন, এক কথায় মেসিময় আর্জেন্টিনা।

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই দ্বিতীয় গোলের সন্ধান পায় আর্জেন্টিনা। এবার পাস দিলেন মেসি গোল করলেন মার্টিনেজ। মেসির সাজিয়ে দেওয়া বল থেকে সহজেই গোল করলেন মার্টিনেজ। ফলে দুই গোলের লিড নিয়েই সাজঘরে ফেরে স্কালোনির দল।
দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি আরও বাড়ায় আর্জেন্টিনা। ফের পিছিয়ে পড়ে বলিভিয়া। মাঝমাঠ থেকে মেসির উঁচু করে বাড়ানো দারুণ থ্রু বল বক্সে ঠাণ্ডা মাথায় নিয়ন্ত্রণে কোনাকুনি শটে গোল করেন আলভারেস। ম্যাচের ৬৫ মিনিটে স্কালোনি নাামান আলমাদাকে। মাঠে নেমেই নিজের নাম স্কোরশিটে তুলে ফেললেন আলমাদা। মলিনার পাস থেকে গোল করলেিন আলমাদা।
তবে ম্যাচে মেসি ম্যাজিক তখন বাকি ছিল। ম্যাচের ৮৪ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের পঞ্চম গোলটি করেন মেসি। কয়েক মিনিটের ব্যবধানেই নিজের হ্যাটট্রিক পূরণ করলেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার মোট গোল হলো ১১২টি। বয়স যতই বাড়ুক, গোলের সামনে মেসি কতটা ভয়ঙ্কর তা বলিভিয়া ম্যাচেই প্রমাণিত হল। তাঁর অবসর নিয়ে অনেক জল্পনা চলছে। কিন্তু মেসি বোঝালেন জাতীয় দলকে তাঁর এখনও অনেক কিছু দেওয়ার আছে।
১০ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা। ৩ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে কলম্বিয়া।












Click it and Unblock the Notifications