মত পার্থক্য থাকলেও এআইএফএফ-র কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন, আইলিগ ক্লাবগুলিকে জানাল ফিফা
মত পার্থক্য থাকলেও এআইএফএফ-র কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন, আইলিগ ক্লাবগুলিকে জানাল ফিফা
আইএসএল ও আই লিগের সংযুক্তিকরণ নিয়ে ভারতের ক্লাবগুলির সঙ্গে ফুটবল ফেডারেশনের দ্বন্দ্ব চরমে উঠেছে। সমস্যা এতটাই গভীরে যে মধ্যস্থতায় এগিয়ে আসতে হয়েছে ফিফাকে। ইতিমধ্যে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থার কাছে চিঠি পাঠিয়েছে দুই শিবিরই। তার প্রেক্ষিতে প্রথমবার ভারতের ফুটবল সংস্থাকে ফিফার প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এবার বিদ্রোহী ক্লাবগুলিকে সাবধান করল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

ক্লাবের চিঠি
আইএসএল-কে ভারতের এক নম্বর লিগ ঘোষণা করেছে এআইএফএফ। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ফিফার কাছে নালিশ জানায় আই লিগ খেলা মোহনবাগান, ইস্টবেঙ্গল, মিনার্ভা পাঞ্জাব, চার্চিল ব্রাদার্স, আইজল এফসি, গোকুলাম কেরালার মতো ক্লাব।

ফিফার প্রশ্ন
ক্লাবগুলির দেওয়া চিঠির প্রেক্ষিতে ভারতীয় ফুটবলে কী চলছে তা জানতে এআইএফএফ-কে চিঠি দেয় ফিফা। ভারতের সর্বোচ্চ ফুটবল লিগ নিয়ে যে চাপানউতোর শুরু হয়েছে তা সমাধানে কী উদ্যোগ নেওয়া হয়েছে, ফেডারেশনের কাছে জানতে চায় ফিফা। ভারতীয় ফুটবলের উন্নতিকল্পে তাদের ও এএফসি-র করা সুপারিশের কতটা কার্যকর হয়েছে, তাও ফেডারেশনের কাছে জানতে চায় সর্বোচ্চ সংস্থা।

এআইএফএফের পাল্টা
তবে ফিফার সুপারিশ এখনই তাদের পক্ষে কার্যকর করা সম্ভব নয় বলে জানিয়ে দেয় ভারতীয় ফুটবল সংস্থা। কারণ সুপারিশের সঙ্গে ভারতীয় ফুটবলের গ্রাউন্ড রিয়ালিটির আকাশ-পাতাল পার্থক্য রয়েছে বলে এআইএফএফের তরফে দাবি করা হয়। এও জানানো হয়, আইএসএল ও আই লিগের সংযুক্তিকরণ নিয়ে দেশের ক্লাবগুলির সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। ক্লাবগুলির কাছ থেকে দুই থেকে তিন বছরের সময়ও চাওয়া হয়েছে বলেও সংস্থার দাবি। আইএসএলেও ভবিষ্যতে অবনমন চালু করার কথা ভাবা হচ্ছে বলেও ফিফাকে জানায় এআইএফএফ।

ফিফার পর্যবেক্ষণ
পরিস্থিতি পর্যবেক্ষণ করে বিদ্রোহী ক্লাবগুলিকে চিঠি দিয়েছে ফিফা। জানিয়েছে, ফুটবলের উন্নতিকল্পে ভারতকে আরও অনেকটা পথ হাঁটতে হবে। ভালো কিছু করতে কিংবা পেতে গেলে সময় তো লাগবেই। এই সময়ের মধ্যে মত পার্থক্য থাকলেও ভারতের ফুটবল ক্লাবগুলিকে এআইএফএফ-র সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছে ফিফা।
-
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায়












Click it and Unblock the Notifications