নেইমারের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনা মহিলা প্রতারণা-তোলাবাজিতে অভিযুক্ত
ব্রাজিলের তারকা নেইমার ডি সিলভা স্যান্টোস জুনিয়রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা মহিলার বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও তোলাবাজির চার্জ গঠন হয়েছে।
ব্রাজিলের তারকা নেইমার ডি সিলভা স্যান্টোস জুনিয়রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা মহিলার বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও তোলাবাজির চার্জ গঠন হয়েছে। মহিলার প্রাক্তন স্বামীর বিরুদ্ধেও একই চার্জ গঠন করেছে ব্রাজিলের সাও পাওলো পুলিশ।

উল্লেখ্য, পিএসজি ও ব্রাজিল তারকা নেইমারের বিরুদ্ধে কয়েক মাস আগে যৌন হেনস্থার অভিযোগ আনেন ওই মহিলা। গত মে মাসে প্যারিসের একটি হোটেলে নেইমার এই অপরাধ ঘটান বলে অভিযোগ। যদিও ওই ঘটনা তিনি সজ্ঞানে ঘটাননি বলেই দাবি করেছেন ব্রাজিল তারকা। তথ্য প্রমাণের অভাবে গত অগাস্টেই নেইমারের বিরুদ্ধে সব মামলা তুলে নেওয়া হয়।
নেইমারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা মহিলার বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা মহিলা ও তার প্রাক্তন স্বামীর বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও তোলাবাজির অভিযোগ উঠেছে। তাদের বিরুদ্ধে চার্জ গঠন করেছে সাও পাওলো রাজ্য পুলিশ।












Click it and Unblock the Notifications