EPL: হারের ধাক্কা কাটিয়ে দুরন্ত প্রত্যাবর্তন, বড় ব্যবধানে জয় পেল চেলসি, জিতল লিভারপুলও
মরশুমের শুরুতেই জমে উঠেছে ইপিএল। শনিবার বড় ব্যবধানে জয় পেয়েছিল ম্যান সিটি। রবিবার উলভসকে হাফ ডজন গোল দিল চেলসি। ইপিএলে নীল জার্সিধারীদের দাপট দেখা গেল ররিবার। ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে সমানে সমানে টক্কর চলতে থাকে। কিন্তু দ্বিতীয়ার্ধে গোলের বন্যায় প্রতিপক্ষকে ভাসিয়ে দিল চেলসি।
ম্যাচ শুরুর ২ মিনিটে প্রথম গোল করে চেলসি। সেনেগালের স্ট্রাইকার নিকোলাস জনসন চেলসির হয়ে প্রথম গোলের খাতা খোলেন। তবে লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি চেলসি। ২৭ মিনিটে সমতায় ফেরে ঘরের মাঠে খেলা উলভস। ব্রাজিলের ফরোয়ার্ড ম্যাথিউস কুনিয়ার গোলে ফলাফল ১-১ হয়ে যায় । তবে প্রথমার্ধে ফের গোল করে চেলসি।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দেয় চেলসি। উলভস দলের রক্ষণ ভাগকে কার্যত দিশেহারা করে দেয় চেলিস। ৪৯ মিনিটে তৃতীয় গোল করল চেলসি। পালমারের অ্যাসিস্টে বক্সের ডান দিক থেকে নিনো মাদুইকের বাঁ পায়ের শটে চেলসি লিড নেয়। ৫৮ মিনিটে আবারও নিনো মাদুইকে ফের গোল করেন। এবারও গোলের জন্য তাঁকে বল সাজিয়ে দেন পালমার।
। ৬৩ মিনিটে বক্সের সেন্টার থেকে জাল কাঁপিয়ে হ্যাটট্রিক করেন নিনো মাদুইকে, এবারও পালমারের অ্যাসিস্টে। তিন গোলে এগিয়ে থাকার পরও আক্রমণের ধার কমায়নি চেলসি।। পেদ্রো নেতোর অ্যাসিস্টে ৮০ মিনিটে বাঁ পায়ের শটে গোলদাতার খাতায় নাম লেখান জোয়াও ফেলিক্স।৬-২ গোলে জয় পেল চেলসি।
প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে জিতে লিগে ৮ নম্বরে জায়গা করে নিল চেলসি।
অন্যম্যাচে লিভারপুল বেনফোর্ডকে ২-০ গোলে হারাল। লিভারপুলের হয়ে গোল করলেন লুইস দিয়াজ ও সালাহ।












Click it and Unblock the Notifications