মেসির ৩০, কী বৈশিষ্ট্য এই জন্মদিনের

মারাদোনার পর আর্জেন্তেনীয় ফুটবলের বিজয় পতাকা তাঁর হাতে। ক্লাব হক বা দেশ বল পায়ে তাঁর জাদু দেখার জন্য আট থেকে আশি একইরকম মোহিত। জন্মদিনে ওয়ান ইন্ডিয়ার পক্ষ থেকে শুভেচ্ছা মেসিকে।

৩০ পা ফুটবল রাজপুত্রের। আর্জেন্তাইন তারকা লিওনেল মেসি ১৯৮৭ সালের ২৪ জুন জন্মেছিলেন। পায়ে পায়ে আজ তিনি ৩০। এরই মধ্যে নিজের প্রতিভায় মুগ্ধ করেছেন পৃথিবীর আপামড় ফুটবল ভক্তকে। বার্সিলোনার জার্সি গায়ে লা লিগায় করেছেন ৩৪৯ গোল নিজের ঝোলায় পুড়েছেন। চ্যাম্পিয়ন্স লিগে তাঁর দখলে রয়েছে ৯৪ গোল। সব মিলিয়ে রীতিমতো ইর্ষনীয় পরিসংখ্যান।

মেসির ৩০, কী বৈশিষ্ট্য এই জন্মদিনের

৩০ সংখ্যাটা মেসির কাছে নিশ্চিতভাবে বিশেষ। কারণ শুরুটাকে তো কেউই ভুলতে পারেনা। না মেসি নিজে পেরেছেন না তাঁর ভক্তরা পেরেছেন। ৩০ পা দিয়ে তাই আরও বেশি নস্টালজিয়া কাজ করছে। সালটা ২০০৪। আর্জেন্তাইন এক তরুণ বার্সিলোনারা জার্সি গায়ে খেলা শুরু করলেন। দিনটা ১৬ অক্টোবর। ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনিহোর পাশে খেলা-র শুরু। জার্সি নম্বর ৩০। তারপর ২০০৬- এ পেলেন ১৯ নম্বর জার্সি। রোনাল্ডিনিহো ছেড়ে যাওয়ার পর ২০০৮ থেকে দশের অধিকার পান মেসি।

মেসির ৩০, কী বৈশিষ্ট্য এই জন্মদিনের

ততদিনে তিনি মহাতারকা হয়ে গেছেন। আর এই মুহুর্তে দাঁড়িয়ে সাফল্য তাঁর পদানত। গোল্ডেন বুট থেকে পাঁচ টা ব্যালন ডি অর সবই রয়েছে তাঁর ঝুলিতে। আর্জেন্তিনার জাতীয় দলের হয়ে সোনা জিতেছেন অলিম্পিক্সে। বিশ্বকাপ -কোপার ফাইনালে তুলেও চ্যাম্পিয়নশিপ জেতা অবশ্য হয়নি। সেই আক্ষেপ আজও দুঃখ দেয় তারকা স্ট্রাইকারকে। একের পর এক রেকর্ড ভেঙেছেন পারফরমেন্স দিয়ে। ১৯৭২ সালে গার্ড মুলার ৬০ ম্যাচে ৮৫ গোল করেছিলেন। ৪০ বছরের সেই রেকর্ড ভেঙে যায় মেসি-র পায়ের জাদুতে।

মেসির ৩০, কী বৈশিষ্ট্য এই জন্মদিনের

এ মাসের ৩০ তারিখেই নিজের দীর্ঘদিনের বান্ধবী ও তাঁর দুই সন্তানের মা আন্তোনেলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবেন এল এম টেন। সেই অর্থে এটাই তাঁর শেষ ব্যাচেলার জন্মদিন। সবদিক থেকে এই বিশেষ জন্মদিন নিয়ে আনন্দে ভাসছেন মেসির ফ্যানরা। মেসির ক্লাব বার্সিলোনাও ইতিমধ্যেই সোশ্যাল সাইটে বার্থডে বয়কে জন্মদিনের শুভেচ্ছা ভিডিও পোস্ট করেছে।

#L30MESSI 👑
🎂 Happy birthday, Leo! He turns 30 today 🎁 pic.twitter.com/M1dlIANedk
— FC Barcelona (@FCBarcelona) June 24, 2017

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+