Copa America: অনুশীলন করছেন না, কোয়ার্টার ফাইনালে খেলবেন মেসি? আর্জেন্টিনা শিবির থেকে এল বড় আপডেট
কোপা আমেরিকাতে পর পর দুই ম্যাচ জিতে ভালো ছন্দে আছে আর্জেন্টিনায় কিন্তু জয়ের মধ্যেই উদ্বেগ বাড়াচ্ছে মেসির চোট। চিলির এলএমটেন উরুতে চোট পান খেলার ২৪ মিনিটের মাথায়। চিলির ডিফেন্ডার সুয়াজোর ট্যাকলে উরুর পেশিতে চোট লাগে মেসির। তবে অস্বস্তি থাকলেও পুরো ম্যাচই খেলেছিলেন মেসি। কিন্তু এরপর মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এখনো ৩৭ বছর বয়সী এই তারকার চোট নিয়ে কিছু জানায়নি। তবে আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আগামী রোববার পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবেন না মেসি। কোয়ার্টার ফাইনালের আগে বিশ্রাম দেওয়া হবে। এমনকি দলের সঙ্গে অনুশীলনও করছেন না মেসি। তাঁকে সম্পূর্ণ বিশ্রামে রাখা হয়েছে।

ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়ে দিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে হারায় চিলিকে। গ্রুপ এ-তে রয়েছেন মেসিরা। ছ'পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে মেসিরা শেষ আটে জায়গা পাকা করে ফেলল।প্রথম দেশ হিসাবে শেষ আটে জায়গা করে নিল লিওনেল স্কালোনির লা আলবিসেলেস্তেরা। এখনও অবশ্য একটি ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। পেরুর বিরুদ্ধে শেষ ম্যাচ খেলবে গতবারের চ্যাম্পিয়নরা।
টানা দ্বিতীয়বার কোপা জয়ের লক্ষ্যে নেমেছে আর্জেন্টিনা। এটাই সম্ভবত শেষ কোপা হতে চলেছে মেসির। গত বছরের নভেম্বর থেকেই ছোটখাটো চোটের সঙ্গে লড়াই চলছে মেসির। সেবার প্রায় একই চোটে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ পুরোটা খেলতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক।
এরপর গত মার্চে ইন্টার মায়ামির জার্সিতে খেলার সময় হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন আটবারের ব্যালন দ'র জয়ী ফুটবলার৷ ওই চোটে আর্জেন্টিনার দুটিসহ বেশ কয়েকটি ম্যাচ বাইরেই থাকতে হয় তাকে।












Click it and Unblock the Notifications