আইএসএল ডার্বিতে কি মাঠে নামতে পারবেন এটিকে মোহনবাগানের সুসাইরাজ?

আইএসএল ডার্বিতে কি মাঠে নামতে পারবেন এটিকে মোহনবাগানের সুসাইরাজ?

২৭ নভেম্বর আইএসএলে প্রথমবার মুখোমুখি হতে চলেছে এসসি ইস্টবেঙ্গল ও এটিকে মোহনবাগান। ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা ফুটবল প্রেমীদের। এটিকে মোহনবাগানের নিজেদের সেরাটা উজাড় করে দিতে মুখিয়ে রয়েছেন এসসি ইস্টবেঙ্গলের ফুটবলাররা। অন্যদিকে ডার্বির আগে আন্টোনিও লোপেজ হাবাসের চিন্তা বাড়াচ্ছে মাইকেল সুসাইরাজের চোট।

আইএসএল ডার্বিতে কি মাঠে নামতে পারবেন এটিকে মোহনবাগানের সুসাইরাজ?

গত ২০ নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে চলতি আইএসএলের প্রথম ম্যাচের ১৩ মিনিটে ডান পায়ের হাঁটুতে চোট পান এটিকে মোহনবাগানের উইংগার মাইকেল সুসাইরাজ। সঙ্গে সঙ্গে তাঁর পরিবর্ত ঘোষণা করেছিলেন কোচ আন্টোনিও লোপেজ হাবাস। স্ট্রেচারে মাঠ ছেড়েছিলেন সুসাইরাজ। ঘটনার তিন দিন পর পায়ের ব্যাথা কিছুটা কমলেও সুসাইরাজের ডান পায়ের হাঁটুতে ফোলাভাব কমেনি বলে জানানো হয়েছে। রবিবারের এমআরআই রিপোর্টে এটিকে মোহনবাগান উইংগারের লিগামেন্টে চোট ধরা পড়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে ২৭ নভেম্বর মাইকেল সুসাইরাজকে না খেলানোর চিন্তা-ভাবনা করছে এটিকে মোহনবাগান। লম্বা মরসুমের দিকে তাকিয়ে সুসাইরাজকে পুরোপুরি সুস্থ হয়ে ওঠার সুযোগ দিতে চান কোচ আন্টোনিও লোপেজ হাবাসও। ফলে ডার্বিতে যে সুসাইরাজকে দেখা যাচ্ছে না, সে বিষয়টি ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। তাঁর পরিবর্তে এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধেও মাঠে শুভাশিস বোস। সুসাইরাদের অনুপস্থিতিতে প্রবীর দাসকে বাড়তি দায়িত্ব দিতে পারেন এটিকে মোহনবাগানের কোচ আন্টোনিও লোপেজ হাবাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+