আইএসএলে অংশ নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা? কোন নামে খেলবে লাল-হলুদ?
আইএসএলে অংশ নেওয়ার ক্ষেত্রে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা? কোন নামে খেলবে লাল-হলুদ?
আইএসএল খেলার জন্য ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড বা এফএসডিএলের কাছ থেকে বিড তুলেছে ইস্টবেঙ্গল। এ লড়াইয়ে লাল-হলুদের প্রতিপক্ষ হিসেবে উঠে এসেছে এক বিদেশি সংস্থার নাম। অন্যদিকে, কী নামে আইএসএলের জন্য দরপত্র জমা দেবে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব, তা নিয়ে ধোঁয়াশা রয়েই গিয়েছে।

ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কারা
সূত্র মারফত জানা গিয়েছে, ইস্টবেঙ্গলের পাশাপাশি ইংল্যান্ডের এক সংস্থাও আইএসএলের জন্য দরপত্র তুলেছে। ওই সংস্থা ভারতীয় ফুটবলে বিনিয়োগ করতে চায় বলে খবর। হয় পুরনো কোনও ক্লাবকে চাঙা করা নয় নতুন কোন ক্লাব তৈরি করে সেটিকে আইএসএলের অন্তর্ভূক্ত করাই ওই ব্রিটিশ সংস্থার লক্ষ্য বলে জানানো হয়েছে। আপাতত ভারতীয় ফুটবলের হাল-হকিকৎ বুঝতেই ওই সংস্থা পাঁচ লক্ষ টাকার ফি জমা দিয়ে আইএসএলের জন্য দরপত্র তুলেছে বলে সূত্রের খবর।

কোন নামে দরপত্র তুলেছে ইস্টবেঙ্গল
শ্রী সিমেন্ট ফাউন্ডেশন নামেই মিনিস্ট্রি অফ কর্পোরেট আফেয়ার্সে ইস্টবেঙ্গলের সঙ্গে সংযুক্ত নতুন কোম্পানির নাম রেজিস্ট্রার করা হয়েছে বলে খবর। এই নামেই আইএসএলের দরপত্র তোলা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে সেক্ষেত্রে কলকাতাকেই ভেন্যু হিসেবে বেছে নিয়েই এফএসডিএলের কাছে দরপত্র জমা দেওয়া হবে বলেও খবর। তবে এই নামেই ইস্টবেঙ্গল আইএসএল খেলবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা অব্যাহত।

নতুন বোর্ডের গঠন
সূত্রের খবর, খুব শীঘ্রই শ্রী সিমেন্ট ফাউন্ডেশনের বোর্ড গঠন করা হবে। সেখানে শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে যথাক্রমে আট এবং দুই জন প্রতিনিধি থাকবেন বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

কোন পক্ষের কত শেয়ার
নতুন কোম্পানিতে সর্বাধিক শেয়ার রয়েছে শ্রী সিমেন্টের। ৭৬ শতাংশ শেয়ার রয়েছে বিনিয়োগকারীদের ঝুলিতে। ২৪ শতাংশ শেয়ার থাকছে ইস্টবেঙ্গলের হাতে।
{quiz_339}












Click it and Unblock the Notifications