Franz Beckenbauer: বেকেনবাওয়ারের বিরুদ্ধে খেলা হল না! আক্ষেপ রয়েই গেল মানস-বিদেশদের, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
নতুন বছরের শুরুতেই বিশ্ব ফুটবলে ইন্দ্রপতন। পাতা ঝরার মরসুমে বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গেলেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮ বছর। ফুটবলের শহর কলকাতাতে পেলে-মারাদোনাকে সামনে দেখেছে। কিন্তু বেকেনবাওয়ারের দর্শন থেকে বঞ্চিতই থেকে গেল।অথচ পেলের সঙ্গেই কসমস দলের হয়ে ১৯৭৭ সালে খেলতে আসার কথা ছিল জার্মান কিংবদন্তিরও।
১৯৭৭ সালে এশিয়া সফরে আসে পেলের কসমস দলের সদস্য ছিলেন বেকেনবাওয়ার। কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচে তাঁর খেলতে আসার কথাও ছিল। কিন্ত জাপান থেকে ফিরে যান জার্মানির বিশ্বকাপজয়ী তারকা। ফলে বেকেনবাওয়ার শো দেখা থেকে বঞ্চিতই থাকেন কলকাতাবাসী। এরপর আর কলকাতা তথা ভারতে আসেনি জার্মান কিংবদন্তি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

ওয়ান ইন্ডিয়া বাংলাকে ১৯৭৭ সাল কসমস ম্যাচে মোহনবাগান দলের সদস্য মানস ভট্টাচার্য জানিয়েছেন, 'বেকেনবাওয়ার কসমস টিমের সঙ্গে এশিয়া সফরে এসেছিলেন কিন্তু জাপান থেকেই ফিরে গিয়েছিলেন। এটা আমাদের কাছে অবশ্যই খুব বড় আক্ষেপ। পেলের বিরুদ্ধে খেলার সুযোগ হলেও তাঁর বিরুদ্ধে খেলা হয়নি। পেলে-মারাদোনা অনেকেই এসেছেন ভারতে, কিন্তু ওনাকে দেখার সৌভাগ্য আমাদের হয়নি।'
একইসঙ্গে প্রাক্তন এই ফুটবলার বলেন, 'ওনি কত বড় মাপের ফুটবলার ছিলেন সেটা বলার অপেক্ষা রাখে না। ফুটবলার এবং কোচ হিসাবে বিশ্বকাপ জিতেছেন, মেন্টর হিসাবেও জার্মান ফুটবলকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। তাঁর অবদান জার্মান ফুটবলে অনেক।'
অন্যদিকে শ্যাম থাপার কথায় আবার উঠে এল কেন কলকাতায় আসেননি বেকেনবাওয়ার। ১৯৭৭ সালে মোহনবাগান দলের সদস্য বলছিলেন, 'এশিয়া সফরে আসার পর থেকে তিনি লক্ষ্য করেন সবাই পেলেকে নিয়েই মেতে উঠেছে। তাঁকে কোনও গুরুত্বই দেওয়া হচ্ছে না। জাপানে গিয়েও দেখেন পেলেকে নিয়েও মাতামাতি বেশি হচ্ছে। তাই হয়ত কিছুটা অভিমান করেই জাপান থেকে ফিরে গিয়েছিলেন তিনি।'
একইসঙ্গে তিনি বলেন, 'আমরা খুব আশায় ছিলাম একসঙ্গে পেলে ও বেকেনবাওয়ারের বিরুদ্ধে খেলতে পারব। কিন্তু পেলের বিরুদ্ধে খেললেও বেকেনবাওয়ারের বিরুদ্ধে খেলা হল না, এটা বড় আক্ষেপ আমাদের জন্য। ওনার মৃত্যু বড় ক্ষতি বিশ্ব ফুটবলের জন্য।'
অন্যদিকে বাগানের সেই দলের সদস্য বিদেশ বসুর কথাতে উঠে এল, 'আমরা শুনেছিলাম পেলের সঙ্গে বেকেনবাওয়ারও আসবেন কলকাতা খেলতে। কিন্তু পরে যখন শুনলাম ওনি আসছেন না খারাপ লেগেছিল। সব থেকে বড় কথা ওনার বিরুদ্ধে খেলার সুযোগও হারালাম।'
Saddened to know about the demise of Franz Beckenbauer, the German football legend and icon. A world cup winning captain and coach, he will always be regarded as
— Mamata Banerjee (@MamataOfficial) January 9, 2024
one of the greatest footballers to grace the game.
Millions of football lovers of Bengal and India will miss him.…
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে পোস্ট করে বেকেনবাওয়ারের মৃ্ত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'জার্মান ফুটবল কিংবদন্তি এবং আইকন ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুতে আমি শোকাহাত। একজন বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সফল কোচ হিসেবে তিনি সর্বদাই বিবেচিত হবেন। সেরা ফুটবলারদের একজন।বাংলা ও ভারতের কোটি কোটি ফুটবলপ্রেমী তাঁর অভাব অনুভব করবে।তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং বিশ্বব্যাপী কোটি কোটি ভক্তের প্রতি রইল সমবেদনা।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications