AIFF: মোহনবাগান এসজি ৮, ইস্টবেঙ্গল ১, স্টিমাচের স্কোয়াডে সুযোগ পেলেন দুই প্রধানের কোন ফুটবলাররা?
২১ মার্চ ফিফা বিশ্বকাপের যোগ্যতাঅর্জন পর্বের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচের জন্যে ২৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা হল। এই দলে তিন জন নতুন মুখকে সুযোগ দিয়েছেন কোচ ইগর স্টিম্যা। তবে ভারতীয় কোচের যে দল বেছে নিলেন তাতে জায়গা হয়নি ইস্টবেঙ্গলের নন্দকুমার এবং লালচুননুঙ্গার। জাতীয় দলে মোহনবাগানের এসজির ৮ ফুটবলার, ইস্টবেঙ্গলের ১ ফুটবলার জায়গা করে নিয়েছেন।
ফিফা বিশ্বকাপ কোয়ালিফাইং রাউন্ডের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে সৌদি আরব রওনা দিন ভারতীয় দল। তবে পুরো দল যেতে পারেনি। বেঙ্গালুরু এবং এফসি দল থেকে সুযোগ পাওয়া ফুটবলাররা শনিবার সৌদি আরব যেতে পারেন।

প্রথমবার ভারতের সামনে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ এসেছে। আপাতত আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাওয়ে ও হোম ম্যাচ খেলবে ভারত। ২৬ মার্চ গুয়াহাটিতে ঘরের মাঠে আফগানদের বিরুদ্ধে ফিরতি ম্যাচ স্টিমাচের দলের। বর্তমানে গ্রুপ এতে তৃতীয় স্থানে আছে ভারত। ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে কাতার।
জয় গুপ্তা, ইমরান খান এবং রালতে দলে তিনজন নতুন অন্তর্ভুক্ত হয়েছেন আফগানিস্তান ম্যাচের জন্য। আনোয়ার আলি, যিনি আগে চোট পেয়েছিলেন এবং এশিয়ান কাপ খেলতে না পারলেও সবুজ মেরুন ডিফেন্ডার এই ম্যাচদুটির জন্য ভারতীয় দলে ফিরে আসবেন। এশিয়ান কাপ চলাকালীন হাঁটুর চোট থেকে সেরে ওঠার কারণে সন্দেশ ঝিংগান বাদ পড়েছেন।
মোহনবাগানের বিশাল কাইথ, শুভাশিস বোস, আনোয়ার আলি, সিস্টন, সাহাল সহ আট ফুটবলার দলে জায়গা করে নিয়েছেন। লাল হলুদের একমাত্র প্রতিনিধি নওরেম মহেশ সিং। এশিয়ান কাপে লজ্জাজনক ফলাফলের পর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বই এখন বড় চ্যালেঞ্জ ইগর স্টিমাচের কাছে।
একনজরে ভারতীয় দল
গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ।
ডিফেন্ডার: আকাশ মিশ্র, মেহতাব সিং, রাহুল বেকে, নিখিল পূজারী, শুভাশিস বোস, আনোয়ার আলি, আমেয় রানাওয়াডে, জয় গুপ্ত।
মিডফিল্ডার: অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, লিস্টন কোলাসো, নওরেম মহেশ সিং , সাহাল আব্দুল সামাদ, সুরেশ সিং, জিকসন সিং, দীপক টাংরি, লালেংমাউয়া রালতে, ইমরান খান।
স্ট্রাইকার: সুনীল ছেত্রী, লালিয়ানজুয়ালা, মনবীর সিং, বিক্রম প্রতাপ সিং।












Click it and Unblock the Notifications