সর্বাধিক আন্তর্জাতিক গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, প্রথম পাঁচে রয়েছেন যে কিংবদন্তিরা

সর্বাধিক আন্তর্জাতিক গোলের মালিক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, প্রথম পাঁচে রয়েছেন আর কারা?

বিশ্ব ফুটবলে সর্বাধিক আন্তর্জাতিক গোলের মালিক হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বেশ কয়েকজন রথী-মহারথীদের টপকে এই উচ্চতায় পৌঁছতে সক্ষম হয়েছেন পর্তুগিজ তারকা। তাঁদের পরিচয় জেনে নিন। তালিকার কততম স্থানে রয়েছেন আর্জেন্তাইন তারকা লিওনেল মেসি, তা দেখে নেওয়া যাক। বিশ্ব ফুটবলের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর থেকে কতটা পিছিয়ে রয়েছেন ভারতীয় গ্রেট সুনীল ছেত্রী, সে সংক্রান্ত পরিসংখ্যানেও চোখ ফেরানো যাক।

বিশ্বসেরা রোনাল্ডো

বিশ্বসেরা রোনাল্ডো

আয়ারল্যান্ডের বিরুদ্ধে শেষ মুহুর্তে দুই গোল করে পর্তুগালকে নিশ্চিত হারের মুখ থেকে ফিরিয়ে জয়ের মুখ দেখিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই সঙ্গে এক অনন্য রেকর্ডেরও মালিক হয়েছেন সিআর সেভেন। আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলের মালিক হয়েছেন রোনাল্ডো। পর্তুগালের হয়ে ১৮০টি ম্যাচ খেলে তিনি ১১১টি গোল করেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে দেশের হয়ে গোল সংখ্যায় ইরানের আলি দায়েইকে টপকে গিয়েছেন সিআর সেভেন। পর্তুগালের হয়ে শেষ ৪৭টি আন্তর্জাতিক ম্যাচে ৪৯টি গোল করেছেন অন্যতম সেরা ফুটবলার।

দ্বিতীয় স্থানে আলি

১৯৯৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত ইরান দলের হয়ে চুটিয়ে ফুটবল খেলা আলি দায়েই প্রায় ১৫ বছর সর্বাধিক আন্তর্জাতিক গোল স্কোরারের জায়গা ধরে রেখেছিলেন। দেশের হয়ে ১৪৯টি ম্যাচ খেলে ১০৯টি গোল করেছিলেন ইরান ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক। চলতি বছর হওয়া ইউরো কাপে আন্তর্জাতিক গোল সংখ্যার নিরিখে ইরান লিজেন্ডকে ধরে ফেলেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২০২২ সালের কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে আলি দায়েইকে টপকে গেলেন পর্তুগিজ তারকা।

মোক্তার দাহারি

ফুটবল বিশ্বকাপে এখনও একবারও খেলার সুযোগ পায়নি মালয়েশিয়া। তা মোক্তার দাহারির সুনাম ছড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি। সর্বাধিক আন্তর্জাতিক গোল করা ফুটবলারদের বিশ্ব তালিকার তৃতীয় স্থানে তিনি অবস্থান করছেন। ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত মালয়েশিয়ার হয়ে ১৪২টি ম্যাচ খেলে ৮৯টি গোল করেছেন মোক্তার।

ফেরেন্তস পুশকাস

ফেরেন্তস পুশকাস

হাঙ্গেরির ফুটবল কিংবদন্তি ফেরেন্তস পুশকাস রয়েছেন তালিকার চতুর্থ স্থানে। ১৯৪৫ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত দেশের হয়ে ৮৫টি ম্যাচ খেলে ৮৪টি গোল করেছেন পুশকাস। ১৯৬১ থেকে ১৯৬২ সাল পর্যন্ত স্পেনের হয়েও তিনি চারটি ম্যাচ খেলেছেন। যদিও সেক্ষেত্রে সফলতা অর্জন করতে ব্যর্থ হয়েছেব পুশকাস। অর্থাৎ মোট ৮৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা কিংবদন্তির নামের পাশে রয়েছে ৮৪টি গোল।

ছবি সৌজন্যে ইউ টিউব

গডফ্রে চিতালু

গডফ্রে চিতালু

জাম্বিয়ার গ্রেট গডফ্রে চিতালু রয়েছেন তালিকার পঞ্চম স্থানে। তিনি দেশের হয়ে ১০৮টি ম্যাচ খেলে ৭৯টি গোল করেছেন। ১৯৬৮ থেকে ১৯৮০ সাল পর্যন্ত তিনি আন্তর্জাতিক ফুটবলে সক্রিয় ছিলেন। ১৯৯৩ সালে মাত্র ৪৫ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। আফ্রিকার ফুটবল আইকনকে এখনও স্মরণ করে বিশ্ব।

কোথায় দাঁড়িয়ে মেসি ও ছেত্রী

কোথায় দাঁড়িয়ে মেসি ও ছেত্রী

সর্বাধিক আন্তর্জাতিক গোল স্কোরারদের তালিকার নবম স্থানে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। আর্জেন্তিনার হয়ে ১৪৯টি ম্যাচ খেলে ৭৬টি গোল করেছেন লিও। তালিকার ১৩তম স্থানে অবস্থান করছেন সুনীল ছেত্রী। ভারতের হয়ে ১১৮টি ম্যাচ খেলে ৭৪টি গোল করেছেন অধিনায়ক।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+