Euro Cup 2024: ইউরোপীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই, ইউরো কাপে ফেভারিট কোন দলগুলি?
আজ রাত থেকে শুরু হচ্ছে ইউরো কাপ। ১৪ থেকে ২৬ জুন পর্যন্ত হবে গ্রুপ পর্বের ম্যাচগুলো। এরপর ২৯ জুেন থেকে শুরু হবে নক আউট পর্বের ম্যাচ। ফাইনাল ম্যাচটি হবে মিউনিখে ১৪ জুলাই। এক মাসের টান টান লড়াই। ফিফা বিশ্বকাপের পর বিশ্ব ফুটবলের সব থেকে আর্কষণীয় ইভেন্টের নাম ইউরো কাপ। কোন দল গুলি এবার ফেভারিট? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
এবার ইউরোর আয়োজক দেশ জার্মানি। এখানে প্রথমবার ১৯৮৮ সালে ইউরো কাপ হয়েছিল, সেই বছর নেদারল্যান্ডস চ্যাম্পিয়ন হয়েছিল। নিজেদের দেশে এর আগে ১৯৭৪ ও ২০০৬ সালের বিশ্বকাপ খেলেছিল জার্মানি। ঘরের দল জার্মানি তো অবশ্যই ফেভারিট। নাগালসম্যানের অধীনে নিজেদের ফিরে পেয়েছে তারা।

মার্চের ফ্রেন্ডলিতে ফ্রান্স এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে তাদের সাম্প্রতিক জয়ের ফলে আত্মবিশ্বাস বাড়িয়ছে,জামাল মুসিয়ালা এবং ফ্লোরিয়ান উইর্টজ-এর অন্তর্ভুক্তি এবং অবসর থেকে টনি ক্রুসের প্রত্যাবর্তন জার্মান দলকে আরও শক্তিশালী করেছে। ফলে জার্মানি এবার ইউরো কাপে হট ফেভারিট।
মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবার অন্যতম ফেভারিট গতবারের রানার্স ইংল্যান্ড। ইউরো জয়ের অন্যতম দাবিদার গ্যারেথ সাউথগেটের দল। হ্যারি কেনের নেতৃত্বে একঝাঁক প্রতিভাবান তরুণ ফুটবলার নিয়ে জার্মানিতে গিয়েছে ইংল্যান্ড। জুড বেলিংহ্যাম, ফিল ফডেনরা ভালো ফর্মেও রয়েছেন। দলের মাঝমাঠ শক্তিশালী, রয়েছেন কেনের মতো স্ট্রাইকার। ১৯৬৬ সালের বিশ্বকাপ জয়ের পর থেকে আরও কোনও বড় ট্রফি জিততে পারেননি ইংল্যান্ড। এবার সেই খরা কাটানোর চ্যালেঞ্জ।
সাম্প্রতিক অতীতে বড় টুর্নামেন্টগুলিতে ফ্রান্সের দাপট রীতিমতো লক্ষনীয়। ২০১৮ বিশ্বকাপ জেতে ফরাসিরা। দুই বছর আগে কাতারে রানার্স হয়েছিল তারা। সদ্য জিতেছে নেশন্স লিগও। এবার কিলিয়ান এমবাপের নেতৃত্বে ইউরো জিতে বৃত্তটা পূরণ করতে চাইছে। এমবাপে, জিরু, গ্রিজম্যানদের পাশাপাশি এবার মাঝমাঠে চুয়ামেনি, কামাভিঙ্গার মতো মাঝমাঠের তরুণ তুর্কিরা। রক্ষণেও রয়েছেন নামী ফুটবলাররা।
২০০৮ থেকে ২০১২ স্প্যানিশ ফুটবলের স্বর্ণযুগ ছিল। তবে বিগত কয়েক বছরে স্পেনের সেই সাফল্য আর নেই। স্পেনের প্রথাগত তিকিতাকা ফুটবল এবারেও ফুল ফোটাতে পারে ইউরোর মঞ্চে। পেড্রি, রড্রি, ওলমোরা ভালো ফর্মে থাকলে যে কোনও দলকে মাটি ধরাতে পারে স্পেন। তবে গাভির চোট স্পেনের জন্য বড় ধাক্কা।
২০১৬ সালে চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল। এরপর থেকে বড় মঞ্চে তাদের সাফল্য নেই। কেরিয়ারের শেষবার ইউরো কাপ খেলতে নামছেন রোনাল্ডো। ফলে পর্তুগাল এবার চমক দিতেই আরে।বেলজিয়াম, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়ার মতো দল ইউরোতে চমক দিতেই পারে।












Click it and Unblock the Notifications