AIFF: রেফারিং নিয়ে অভিযোগের শেষ নেই, ‘ভার’ প্রয়োগ কবে হবে ভারতীয় ফুটবলে? রইল বড় আপেডট
আইএসএল হোক বা আই লিগ, দেশের প্রধান দুই ফুটবল টুর্নামেন্টে রেফারিংয়ের মান নিয়ে মরশুমের শুরু থেকেই বিতর্ক দেখা দিয়েছে। আইএসএলের মতো মেগা ইভেন্ট রেফারিং নিয়ে রোজ গুচ্ছ গুচ্ছ অভিযোগ উঠছে। কার্লেস কুয়াদ্রাত হোক হাবাস নিময় মাফিক রেফারিং নিয়ে সরব হচ্ছেন। কিন্তু 'ভার' প্রয়োগের এখনও বলিষ্ঠ পদদক্ষেপ নিতে পারছে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।
আইএসএল-আই লিগের ম্যাচকে ত্রুটি মুক্ত করতে ভারতীয় ফুটবলেও 'ভিডিও অ্যাসিস্টেন্ট রেফরি' বা 'ভিএআর' প্রযুক্তির দাবি আগেই উঠেছে। কিন্তু কবে চালু হবে ভার? এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নিতে পারছে না এআইএফএফ। রবিবার ইটানগরে ছিল ফেডারেশনের বার্ষিক সাধারণ সভা এবং কার্যকরী সমিতির সভা। সেখানে ভারতীয় ফুটবলে 'ভিএআর' প্রয়োগ নিয়ে কোনও সিদ্ধান্তই হল না।

তবে ভারতীয় ফুটবলে 'ভিএআর' প্রয়োগ করা নিয়ে প্রাথমিক প্রক্রিয়া শুরু করে গিয়েছে ফেডারেশন। ইতিমধ্যেই পাঁচটি এজেন্সির সঙ্গে নাকি কথা বলা হয়েছে। পরবর্তী মরশুমের আগে এই বিষয়ে আলোচনা হবে। 'ভিএআর' চালু করতে বিপুল অঙ্কের অর্থ প্রয়োজন। সেই দিকটিও ভাবাচ্ছে ফেডারেশনকে। আগামী ফুটবল মরশুম থেকে এই প্রযুক্তি শুরু করা যেতে পারে। মে মাসের প্রথম সপ্তাহে আবার বৈঠকে বসবেন সর্ব ভারতীয় ফুটবল সংস্থার কর্তারা। সেখানেই বিষয়টি নিয়ে চূড়ান্ত কথা বার্তা হতে পারে।
রেফারিং নিয়ে সমস্যা ভারতীয় ফুটবলে নতুন কোনও বিষয় নয়। কিন্তু চলতি আইএসএলং এবং আই লিগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রেফারিং। রবিবারের বড় ম্যাচেও বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ রয়েছে দুই প্রধানেরই। দুই দলই দাবি করেছে তাঁরা নায্য পেনাল্টি থেকে বঞ্চিত হয়েছেন রেফারির ভুল সিদ্ধান্তে।
যদিও দলগুলি যতই অভিযোগ করুক না কেন এআইএফএফ-এর চিফ রেফারিং অফিসার একটি রিপোর্ট জমা দিয়েছেন রবিবারের সভায়। তাতে বলা হয়েছে, আইএসএলের ৮৫ শতাংশ ক্ষেত্রে রেফারি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। অর্থ্যাত সর্ব ভারতীয় ফুটবল সংস্থা কিন্তু রেফারিদের পক্ষেই রয়েছে।












Click it and Unblock the Notifications