Anwar Ali: আনোয়ার ইস্যুতে ফের সময় চাইল ইস্টবেঙ্গল, পরবর্তী শুনানি কবে? জানিয়ে দিল ফেডারেশন

আনোয়ার আলি ইস্যুতে শুনানি ফের পিছিয়ে গেল। ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শাস্তির সিদ্ধান্তের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে মামলা করেছিলেন আনোয়ার আলি। একইসঙ্গে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসির পক্ষ থেকেও ফেডারেশনের সিদ্ধান্তের বিরুদ্ধে স্থগিতাদেশের আবেদন জানানো হয় আদালতে। এরইমধ্যে আনোয়ার লাল হলুদ জার্সিতে মাঠে নামলেও, তাঁর ইস্যুর স্থায়ী সমাধান হয়নি।

আনোয়ার ইস্যুতে শুক্রবার পাওয়া গেল বিরাট আপডেট। আগামী সোমবার ৩০ সেপ্টেম্বর আনোয়ার ইস্যুতে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, আগামী সোমবারের শুনানি হচ্ছে না।কেন পিছিয়ে গেল শুনানি? সেই বিষয়ে বিস্তারিত তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

Anwar Ali

ইস্টবেঙ্গলের আইনজীবী চিঠি দিয়েফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে জানিয়ছেন, ৮ অক্টোবর তাঁর শিরদাঁড়ায় অস্ত্রোপচার হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুনানির সময় তাঁর পক্ষে দীর্ঘ সময় বসে থাকা সম্ভব নয়। সেই কারণে চার সপ্তাহ পর শুনানির আবেদন করেছিলেন তিনি। কিন্তু প্লেয়ার্স স্টেটাস কমিটি তাঁর আবেদনকে পুরোপুরি মান্যতা দিল না। ছয় দিন পর শুনানি হওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

প্লেয়ার্স স্টেটাস কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৪ অক্টোবর শুনানি হবে। সেই শুনানিতে সব পক্ষকে উপস্থিত থাকতে হবে। ১৪ অক্টোবর বিকেল ৫টার সময় শুনানি হবে বলে জানানো হয়েছে। একইসঙ্গে কড়া বার্তা দিয়ে বলা হয়েছে এর থেকে বেশি সময় বরাদ্দা করা যাবে না।

ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্ত অনুসারে, ৪ মাসের জন্য নির্বাসিত হয়েছেন আনোয়ার আলি। কিন্তু পরে এনওসি পান আনোয়ার। এরইমধ্যে লাল হলুদ জার্সিতে মাঠেও নেমে পড়েছেন তিনি। তবে তাঁর ভবিষ্যত এখনও ঝুঁলেই আছে।চুক্তিভঙ্গের অপরাধে ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির পক্ষ থেকে প্রথমে ৪ মাসের জন্য নির্বাসিত করা হয় আনোয়ার আলিকে। লাল হলুদে সই করলেও চার মাস মাঠে নামতে পারবেন না তারকা এই ডিফেন্ডার এমনই জানানো হয়। নির্বাসনের পাশাপাশি বিপুল অঙ্কের জরিমানাও হয়েছিল তাঁর।

কিন্তু দিল্লি হাইকোর্ট গোটা বিষয়টি নিয়েফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিকে নতুন করে শুনানি করতে নির্দেশ দেয়। এরপরই ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি এনওসি দেয় আনোয়ারকে। গত ম্যাচে লাল হলুদ জার্সিতে মাঠেও নামেন আনোয়ার। এই পরিস্থিতিতে আনোয়ার ইস্যুতে কিছুটা ধীরে চলো নীতি নিয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। কিন্তু ফেডারেশন সময়সীমা নির্দিষ্ট করে দিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+