মোহনবাগানকে প্রাধান্য দিয়েই কি মার্জার ক্লাবের নাম ঠিক? নতুন নাম কী হতে চলেছে জেনে নিন

মোহনবাগানকে প্রাধান্য দিয়েই নাম ঠিক? নতুন নাম কী হতে চলেছে জেনে নিন

শুক্রবার মোহনবাগান-এটিকের বোর্ড মিটিংয়ে কি হবে? সেই নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। ক্লাবের নতুন নাম থেকে নতুন জার্সি,লোগো সব ঘিরে সব দুই পক্ষের ফ্যানেদের মধ্যে শেষ মুহুর্তের কৌতুহল এখন তুঙ্গে।

মেরিনার্স ফ্যানেদের আশঙ্কা

মেরিনার্স ফ্যানেদের আশঙ্কা

দুই ক্লাবের মার্জার হওয়ার পর নতুন কোম্পানির নাম এটিকে-মোহনবাগান প্রাইভেট লিমিটেড রাখা হয়েছে। ক্লাবের শেয়ারে এটিকের অংশীদারিত্ব বেশি, বোর্ডেও এটিকের সদস্য বেশি। সেক্ষেত্রে মার্জার ক্লাবের নামেও কি এটিকে আধিক্য থাকতে চলেছে?অনেকে মনে করছেন নতুন ক্লাবে এটিকে নামটিই সম্ভবত আগে বসতে চলেছে।

নতুন নাম কী হতে চলেছে

নতুন নাম কী হতে চলেছে

কিন্তু সূত্রের খবর সবকিছু ঠিকঠাক থাকলে নতুন দলের নাম হতে পারে 'মোহনবাগান আ্যথলেটিক ক্লাব কলকাতা'। এছাড়া জার্সির লোগোতে মোহনবাগানের ঐতিহ্যের চিরাচরিত পালতোলা নৌকাও থাকতে চলেছে। হোম জার্সিতে সবুজ-মেরুন রঙ থাকার সম্ভাবনা বেশি, তবে অ্যাওয়ে জার্সি কী হতে পারে ইঙ্গিত পাওয়া যায়নি।

শুক্রবার বৈঠক কখন

শুক্রবার বৈঠক কখন

শুক্রবার মার্জার ক্লাবের বোর্ড অফ ডিরেক্টররা দুপুর ১২ টার সময় প্রথমবার অন-লাইনে মিটিং করবেন। বোর্ডের নতুন ডিরেক্টর হিসেবে সৌরভ গঙ্গোপাধ্যায় প্রতিনিধিত্ব করবেন।

কী কী বিষয় নিয়ে আলোচনা

কী কী বিষয় নিয়ে আলোচনা

বহু প্রতীক্ষিত বোর্ড মিটিংয়ে চারটি বিষয় নিয়ে আলোচনা হবে। নতুন ক্লাবের নাম, লোগো, হোম ও অ্যাওয়ে জার্সির রঙ ও আন্তর্জাতিক মানের একাডেমি নিয়ে ডিরেক্টরদের মধ্যে আলোচনা হবে। বৈঠক শেষে ফুটবলার বাছাই নিয়ে স্পেন থেকে সংযুক্ত দলের কোচ হাবাস অনলাইনে পরমর্শ দিতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+