Anwar Ali: আনোয়ার ইস্যুতে প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি, কী সিদ্ধান্ত হল? জানুন বিস্তারিত
আনোয়ার আলি ইস্যুতে শনিবার ছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির শুনানি। আনোয়ার আলি ইস্যুতে সরগরম থাকা ফুটবল মহলের নজর ছিল শনিবারের শুনানির দিকে। কী হল আজকের শুনানিতে?
কিন্তু ফেডারেশন সূত্রে যা খবর, ইস্টবেঙ্গল ও দিল্লি ১০ দিন সময় চেয়েছে সমস্ত কাগজপত্র তৈরি করতে। ফলে আজ কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হল না। আগামী ২১ অগাস্ট পর্যন্ত এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া কঠিন। কারণ ২১ অগাস্ট পর্যন্ত সময় চেয়েছে ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি। তার পর ফের শুনানি হবে।

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির প্রাথমিক রায় স্বস্তি রেখেছে মোহনবাগান এসজিকেই। সেইসঙ্গে কিছুটা হলেও চাপে রাখছে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসিকে। আগেই ফেডারেশনের বিবৃতিতে জানানো হয়েছে, চুক্তিভঙ্গ করে অনৈতিক কাজ করেছেন আনোয়ার। আপাতত ইস্টবেঙ্গল ও দিল্লি উভয়েই সময় নিয়ে রণকৌশল সাজাতে চাইছে।
অন্যদিকে মোহনবাগান এসজি চাইছে, যেহেতু চুক্তিটা অবৈধ ঘোষনা হয়েছে তাহলে শাস্তিটা যেন আগামীকালের মধ্যে ঘোষনা করা হয়। আনোয়ার হাতছাড়া ধরে নিয়েই বড়সড় ক্ষতিপূরণ চেয়ে নিতে পারে মোহনবাগান এসজি। একটা দরকষাকষির খেলা এখানে মোহনবাগান এসজি রাখতে চাইছে। সূত্রের খবর, মোটা অঙ্কের টাকাই তারা চেয়েছে। ইষ্টবেঙ্গল কত দিতে পারবে বা দিল্লী এফসি কত দিতে পারবে সেটা নিয়ে একটা দরকষাকষির খেলা চলবে, তারপর মোহনবাগান এসজি তাদের সিদ্ধান্ত জানাতে পারে।
মনে করা হচ্ছে কড়া শাস্তি পেতে পারেন আনোয়ার নিজেও। চার থেকে ছয় মাস মাঠের বাইরে থাকতে হতে পারে আনোয়ারকে। সেক্ষেত্রে এই কয়েক মাস তিনি কোনও ম্যাচ খেলতে পারবেন না।
নয়া নিয়ম অনুসারে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে যে সব নতুন লোন চুক্তি হবে, সেই চুক্তিগুলির মেয়াদ এক বছরের বেশি করা যাবে না। কিন্তু আনোয়ারের সঙ্গে মোহনবাগান এসজির চুক্তি যেহেতু ২০২৪ সালের জানুয়ারি মাসের আগে হয়ে গিয়েছে ফলে ফিফার নয়া নিয়ম এই ক্ষেত্রে কার্যকর হবে না। এই ইস্যুকে হাতিয়ার করেছে মোহনবাগান।












Click it and Unblock the Notifications