ছাতায় না ফিফার,তাতে হবে না তো অসুবিধা, কী বলছে রবিবারের আবহাওয়া
যুবভারতীতে রবিবার ম্যাচ দেখতে যাচ্ছেন কেমন থাকবে আবহাওয়া জেনে নিন ওয়ান ইন্ডিয়ার পাতায়
যুবভারতী যাওয়ার জন্য প্রস্তুত। কীভাবে যাবেন, কী নিয়ে যাবেন , কী নিয়ে যাবেন না সবকিছুই প্ল্যান করা হয়ে গেছে এতক্ষণে। কিন্তু জানেন কী রবিবারের আবহাওয়া কী বলছে।

কলকাতার বুকে প্রথম বিশ্বকাপ দেখার জন্য পা বাড়িয়েও রয়েছেন, তবে আবহাওয়া দফতরের যা পূর্বভাস তাতে কিন্তু খারাপ একটা খবর আছে। বিশ্বকাপের মাঠে ঢুকতে হবে শুধু মানি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে। আর কিছুই মাঠে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু এদিন দিনের বিভিন্ন সময়ে বজ্র বিদ্যুৎ সব বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার সকালের দিক থেকে খেপে খেপে বৃষ্টির সম্ভবনা রয়েছে। সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও বেলা ১১ টা নাগাদ বৃষ্টির সম্ভবনা প্রবল। ভাববেন না এতেই রেহাই পেলেন আবার বিকেল চারটে নাগাদ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা জারি রয়েছে। তবে এরপর আর বৃষ্টির আগাম সম্ভাবনার কোনও উল্লেখ নেই।
তবে বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ বিশেষ কমবে না। সর্বোচ্চ তাপমাত্রা থাকছে ৩০ ডিগ্রির আশেপাশে সঙ্গে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও থাকছে প্রায় ৮৫ শতাংশ।
কিন্তু তাতে কী যা প্ল্যানিং হয়ে গেছে তাতে কোনও পরিবর্তন করবেন না । কারণ ঘরের মাঠে প্রথম বিশ্বকাপে প্রথম ম্যাচ দেখার সুযোগ একবারই হয়। ইতিহাসের সাক্ষী হতে না হয় মেঘবৃষ্টিকে সঙ্গী করেই ফুটবল মাঠমুখো হলেন।












Click it and Unblock the Notifications