(ছবি) বিশ্বকাপ ২০১৪ : ৪-১ গোলে ক্যামেরুনকে পর্যুদস্ত করল ব্রাজিল
ব্রাসিলিয়া, ২৪ জুন : ক্যামারুনকে ৪-১ গোলে হারিয়ে বিশ্বকাপে স্বমহিমায় টিকে থাকল ব্রাজিল। আগামী ম্যাচে 'ভয়ঙ্কর' চিলির সম্মুখীন হতে চলেছে ব্রাজিল। তবে এদিনও সেই নেইমারই ব্রাজিলের এই জয়ের কৃতিত্বে ভাগ বসালেন। সোমবার গ্রুপ এ-র চূড়ান্ত পর্ব ছিল।
এদিনও নজর কেড়েছেন নেইমার। বারসেলোনার তারকা নেইমারের যে এই বিশ্বকাপে অভিষেক কে বলবে। ইতিমধ্যেই ৪ গোল দিয়ে দিয়েছেন নেইমার। লুইস গুসতাভোর পাস করা বলে ১৭ মিনিটের মাথায় দুর্ধর্ষ দক্ষ স্পর্শে বল গোলের জালে পাঠিয়ে দেন নেইমার। ২৬ মিনিটের মাথায় ম্যাচে সমতা আনেন বিপক্ষ ডিফেন্ডার জোয়েল মাতিপ। কিন্তু ৩৫ মিনিটের মাথায় ফের নেইমারের গোলে ক্যামেরুন ম্লান হয়ে যায়। এরপর ৪৯ মিনিটের মাথায় ফ্রেড ও ৮৪ মিনিটের মাথায় ফার্নান্ডিনিহো দোল করেন।
চূড়ান্ত গ্রুপ টেবিল
ব্রাজিল: খেলেছে -৩, জয়-২, ড্র-১, গোল করেছে-৭, গোল খেয়েছে ২, প্রাপ্ত পয়েন্ট - ৭
মেক্সিকো: খেলেছে -৩, জয়-২, ড্র-১, গোল করেছে - ৪, গোল খেয়েছে-১, প্রাপ্ত পয়েন্ট - ৭
ক্রোয়শিয়া: খেলেছে- ৩, জয়-১, হার-২, গোল করেছে- ৬, গোল খেয়েছে - ৬, প্রাপ্ত পয়েন্ট - ৩
ক্যামারুন: খেলেছ - ৩, হার- ৩, গোল করেছে - ১, গোল খেয়েছে-৯, প্রাপ্ত পয়েন্ট -০

নেইমার
গোল করার মুহূর্তে নেইমার

হলুদ-সবুজ
এক সমর্থক নিজেকে ব্রাজিলের রঙে রাঙিয়ে দিয়েছেন।

ব্রাজিল
এটাও কী বলে দিতে হবে এদিন কোনও দলের সমর্থনে গলা ফাটাচ্ছিলেন এই ব্যক্তি।

গোল
ব্রাজিলের হাল্ক গোলে বল ঢোকানোর চেষ্টা করছেন।

ক্যামেরুন
ক্যামেরুনের হয়ে গোল করার পর জোয়েল মাতিপকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।

গোলের পর
গোল করার পর আনন্দে ছুটছেন নেইমার।

আলিঙ্গন
গোল করার পর ব্রাজিলের ফার্নান্ডিনিহোকে জড়িয়ে ধরলেন সতীর্থ।

গোলে বল
নেইমারের দুর্ধর্ষ গোল
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications