নজির গড়লেও, রুনি পারলেন না, জমজমাট সিটি বনাম এভারটন ম্যাচ
ইংলিশ প্রিমিয়ার লিগে নজির গড়লেন ওয়েন রুনি।
এগিয়ে দিয়েও দলকে জয় এনে দিতে পারলেন না ওয়েন রুনি। ম্যানচেস্টার সিটি-র বিরুদ্ধে ১-১ গোলে খেলা শেষ করল এভারটন।
এর আগে প্রথম ম্যাচে ব্রাইটন হোভকে ২-০ তে হারিয়ে নতুন মরশুমের শুরুটা বেশ ভালোই করেছিল ম্যানচেস্টার সিটি। অন্যদিকে এভারটনও তাদের প্রথম ম্যাচে স্টোক সিটিকে ১-০ গোলে হারিয়ে শুরুটা তিন পয়েন্ট দিয়েই করেছিল।
তারকায় ঠাসা পেপ গুয়ারদিওলার দল ম্যানচেস্টার সিটি এদিন কোনওরকমে এক পয়েন্ট নিয়ে নিজেদের মান রক্ষা করল। অন্যদিকে এদিনের ম্যাচে গোল করে নজির তৈরি করলেন ওয়েন রুনি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের ২০০তম গোল করে নিলেন ইংলিশ তারকা স্ট্রাইকার।
Disappointing not to get the win tonight but still a good point. Pleased to get on the scoresheet and reach 200 @premierleague goals pic.twitter.com/P8oeZFDHQw
— Wayne Rooney (@WayneRooney) August 21, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>ম্যাচের ৩৫ মিনিটে দুরন্ত গোলে এভারটনকে এগিয়ে দেন রুনি। সমতা ফেরানোর মরিয়া চেষ্টা করলেও প্রথমার্ধে গোল মুখ খুলতে পারেনি ম্যানচেস্টার সিটি। নতুন মরশুম শুরুর আগেই বেশ কিছু নতুন ফুটবলার তুলেছিল ম্যানচেস্টার সিটি। আর এভারটনও যে হেলাফেলার দল গড়েনি এদিনের ম্যাচ তাই প্রমাণ করল।
A night of thrills and spills! #cityvefc
SHORT HIGHLIGHTS 📹 https://t.co/7P6DPDpsHA
LONG HIGHLIGHTS 📹 https://t.co/sRfLDl8rAz pic.twitter.com/JF2ZoTk4vg
— Manchester City (@ManCity) August 21, 2017
 <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>এদিকে ম্যাচের ৮২ মিনিটে সিটিকে সমতায় ফেরান রহিম স্টারলিং। এদিকে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে দু' দলেরই একজন করে লাল কার্ড দেখেন। তবে কোনওপক্ষ তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরতে পারল না।
Click it and Unblock the Notifications