'ঢাকের তালে কোমর দোলে', কারা বাজালেন ঢাক দেখলে চমকে যাবেন
মাঠের গুরু গম্ভীর কোচ, কিন্তু শনিবার সঞ্জয় সেনকে অন্যরূপে দেখা গেল, সঞ্জয়ের সঙ্গী মোহনবাগানের দুই বিদেশি ক্রোমা ও কামো।
Story : মাঠের মধ্যে দাঁড়িয়ে ফুটবলারদের নির্দেশ দিয়ে বুঝিয়ে দেন গেম প্ল্যান। প্রতিপক্ষের নিখুঁত ম্যাচ রিডিং নিয়ে নিজের স্ট্র্যাটেজিতে বিপক্ষ বধে তাঁর জুড়ি মেলা ভার। তিনি মোহনবাগান কোচ সঞ্জয় সেন। তবে শনিবার একদম অন্য মেজাজে পাওয়া গেল মোহন কোচকে। নিজে তো ঢাক বাজালেনই , তাঁর সঙ্গে বাগানের দুই নবাগত বিদেশিকে শিখিয়ে দিলেন ঢাক বাজানো।

ঘানেফো ক্রোমা এবং কামো স্টিফেন বাই। এই মরশুমের কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের দুই প্রধান ভরসা। দু'জনেই এর আগে কলকাতায় খেলে গিয়েছেন। তাই বাঙালির কাছে দুর্গাপুজোর গুরুত্ব কতটা তা দুজনেরই ভালো মতো জানা। এদিন মোহনবাগানের অর্থসচিব দেবাশিস দত্তর পাড়ায় 'সমাজসেবী'র খুঁটিপুজোয় ছিল। আর সেখানেই হাজির হয়েছিলেন এই ত্রয়ী। এ মরশুমে আই লিগে সবুজমেরুনের কোচ সঞ্জয় সেন। ঢাক বাজিয়ে বেজায় খুশি কামো ও ক্রোমা।

এবার দুর্গাপুজোর আগেই শেষ হচ্ছে কলকাতা লিগ। সাত বছর এই লিগ আসেনি গঙ্গাপারের ক্লাবের তাঁবুতে। সব জেনেই, সমর্থকদের পুজোয় কলকাতা লিগ দেওয়ার অঙ্গীকার বাগানের নতুন বিদেশিদের।












Click it and Unblock the Notifications