'রাশিয়া বিশ্বকাপে স্বাগত', উদ্বোধনের আগেই শুভেচ্ছা জানিয়ে আগমণী বার্তা পুতিনের

বিশ্ব ফুটবলের সমস্ত ভক্তদের ও ফুটবল দলকে রাশিয়ায় স্বাগত জানাই। ক্রিমলিন থেকে ভেসে এল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের শুভেচ্ছা বার্তা।

বিশ্ব ফুটবলের সমস্ত ভক্তদের ও ফুটবল দলকে রাশিয়ায় স্বাগত জানাই। ক্রিমলিন থেকে ভেসে এল রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের শুভেচ্ছা বার্তা। যাঁরা রাশিয়ায় ইতিমধ্যে এসে গিয়েছেন, এবং যাঁরা আসার প্রস্তুতিতে ব্যস্ত, সকলকেই স্বাগত জানিয়েছেন পুতিন। বিশ্বকাপ শুরু আগেই আগমণী বার্তা দিয়ে রাখলেন রাশিয়ার রাষ্ট্রপতি।

রাশিয়া বিশ্বকাপে স্বাগত, শুভেচ্ছা বার্তা পুতিনের

পুতিন তাঁর বার্তায় জানিয়েছেন, বিশ্বের বৃহৎ ফুটবল পরিবারের সদস্যদের পেয়ে আমরা সম্মানিত। এই টুর্নামেন্ট হোক আবেগ ও উৎসবের সেলিব্রেশন।

আগামী বৃহস্পতিবার ১৪ জুন প্রথম ম্যাচে মুখোমুখি হবে রাশিয়া ও সৌদি আরব। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে খেলা হবে। সেখানে উপস্থিত থাকবেন পুতিন নিজেও। মস্কোয় মোট ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ফলে সারা বিশ্বকাপের সময়ই মস্কো সরগরম থাকবে।

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/vB60c8cD7LI" frameborder="0" allow="autoplay; encrypted-media" allowfullscreen></iframe>

রাশিয়ার ১২টি স্টেডিয়ামে ১১টি শহরে বিশ্বকাপের ম্যাচ হবে। পুতিন শুভেচ্ছা বার্তায় বলেছেন, রাশিয়ার সংষ্কৃতি, অতিথি বৎসল মনোভাব, ইতিহাসকে মাথায় রেখে আমরা অতিথিদের এদেশে স্বাগত জানাব। বিশ্বের সামনে রাশিয়াকে উন্মুক্ত করে দিচ্ছি আমরা।

প্রসঙ্গত, মস্কো ছাড়াও সেন্ট পিটার্সবার্গ, সোচি, সারানস্ক, কালিনিনগ্রাদ, কাজান, রস্তভ, সামারা, নিঝনি নোভগোরোদ, ইকাটেরিনবার্গ ও ভোলগোগ্রাদে খেলা অনুষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+