মেসি-রোনাল্ডোকে হারিয়ে ইউরোপের বর্ষসেরা ফুটবলার ডিফেন্ডার ভির্জিল ফান ডাইক

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে উয়েফার বিচারে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ডাচ ডিফেন্ডার ভির্জিল ফান ডাইক। মরশুম সেরা ডিফেন্ডারেরও পুরস্কার জিতেছেন লিভারপুলের এই তারকা।

লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে উয়েফার বিচারে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ডাচ ডিফেন্ডার ভির্জিল ফান ডাইক। মরশুম সেরা ডিফেন্ডারেরও পুরস্কার জিতেছেন লিভারপুলের এই তারকা। লেজেন্ড লিওনেল মেসির হাতে মরশুম সেরা ফরোয়ার্ডের পুরস্কার উঠলেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এবার শূণ্য হাতেই ফিরিয়েছে উয়েফা।

২৮ বছরের ভির্জিল

২৮ বছরের ভির্জিল

২৮ বছরের সেন্টার ব্যাক ২০১৮-র জানুয়ারিতে সাউদাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন। গত মরশুমে তিনি সাফল্যের শিখরে পৌঁছন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে তিনি ৫৯টি ম্যাচ খেলেন। লিভারপুলের চ্যাম্পিয়ন্স লিগ জয়ে ভির্জিল ফান ডাইকের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

সতীর্থদের ধন্যবাদ

সতীর্থদের ধন্যবাদ

এই সাফল্যে পৌঁছে নিজের জাতীয় দল (নেদারল্যান্ড) ও ক্লাব সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন এই সেন্টার ব্যাক। উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতে তিনি নিজেকে গর্বিত বলে মনে করছেন বলে জানিয়েছেন ভির্জিল ফান ডাইক।

প্রথম ডিফেন্ডার

প্রথম ডিফেন্ডার

২০১০-১১ মরশুমে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া শুরু করে উয়েফা। তখন থেকে এখন পর্যন্ত ভির্জিল ফান ডাইক-ই প্রথম ডিফেন্ডার হিসেবে এই পুরস্কার জিতলেন।

সেরা মেসি

সেরা মেসি

উয়েফার বিচারে মরশুম সেরা ফরোয়ার্ডের পুরস্কার পেয়েছেন লিওনেল মেসি। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন লিভারপুলের সাদিয়ো মানে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মহম্মদ সালাহ রয়েছেন যথাক্রমে তিন ও চার নম্বরে।

সেরা গোলরক্ষক ও মিডফিল্ডার

সেরা গোলরক্ষক ও মিডফিল্ডার

উয়েফার বিচারে বর্ষসেরা গোলরক্ষক হয়েছেন লিভারপুলের অ্যালিসন বেকার। সেরা মিড ফিল্ডারের পুরস্কার পেলেন ফ্রেঙ্কি ডে জং।

ইউরোপ সেরা মহিলা

ইউরোপ সেরা মহিলা

উয়েফা বর্ষসেরা মহিলা ফুটবলারের পুরস্কার পেয়েছেন ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+