ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচনের চূড়ান্ত তালিকায় মেসি-রোনাল্ডোর সঙ্গে ভির্জিল

বর্ষসেরা ফুটবলার নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ফিফা। আশাতীত ভাবেই সেই তালিকায় নাম রয়েছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর।

বর্ষসেরা ফুটবলার নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করল ফিফা। আশাতীত ভাবেই সেই তালিকায় নাম রয়েছে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নাম রয়েছে নেদারল্যান্ড তথা লিভারপুলের ডিফেন্ডার তথা ইউরোপ সেরা ফুটবলার ভির্জিল ফান ডাইকেরও।

ফের তালিকায় মেসি-রোনাল্ডো

ফের তালিকায় মেসি-রোনাল্ডো

২৩ সেপ্টেম্বর বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করবে ফিফা। এর জন্য ফিফার প্রকাশিত চূড়ান্ত তালিকায় আরও একবার স্থান পেলেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এই নিয়ে মোট দশ বার একই পুরস্কারের জন্য একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন দুই মহাতারকা। দু-জনেই পাঁচ বার করে ফিফার বর্ষসেরা পুরস্কার জিতেছেন।

তালিকায় ভির্জিল

তালিকায় ভির্জিল

লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া নেদারল্যান্ডসের ভির্জিল ফান ডাইক শেষ তিনের তালিকায় জায়গা করে নিয়েছেন। উল্লেখ্য, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে হারিয়ে ইউরোপের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন ২৮ বছরের এই ডাচ ফুটবলারই।

গতবার মদ্রিজ

গতবার মদ্রিজ

ক্রোয়েশিয়াকে ২০১৮ বিশ্বকাপের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া লুকা মদ্রিজকে গত বছর বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়েছিল ফিফা।

মহিলা বিভাগের চূড়ান্ত তিন

ইউরোপ সেরা ইংল্যান্ডের লুসি ব্রোঞ্জ, আমেরিকার অ্যালেক্স মর্গ্যান ও মেগান রাপিয়নকে বর্ষসেরা মহিলা ফুটবলারের চূড়ান্ত তালিকায় রেখেছ ফিফা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+