রেকর্ড গড়লেন রোনাল্ডো, মারাদোনা-পেলে-মেসিকে ভুলে গিয়ে সি আর ৭-কে কুর্নিশ জানাতে এমন মন্তব্য করলেন বিরাট কোহলি
রেকর্ড গড়লেন রোনাল্ডো, মারাদোনা-পেলে-মেসিকে ভুলে গিয়ে সি আর ৭-কে কুর্নিশ জানাতে এমন মন্তব্য করলেন বিরাট কোহলি
চলতি প্রিমিয়ার লিগে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একমাত্র গোলে ম্যানচেস্টার ইউনাইটেড পরাজিত করেছে এভারটনকে। এই গোল শুধু ম্যান ইউ-কেই জিততে সাহায্য করেনি, নীল জার্সিধারীদের বিরুদ্ধে রোনাল্ডোর এই গোল তাঁকে করে তুলেছে বিরাট কৃতিত্বের অধিকারী।

ক্লাব কেরিয়ারে ৭০০ গোল রোনাল্ডোর:
এভারটনের বিরুদ্ধে এক মাত্র গোল করার সঙ্গেই বিরাট কৃতিত্বের অধিকারী হয়ে উঠেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ক্লাব কেরিয়ারে এই গোলের সৌজন্যে ৭০০ গোলের মালিক হলেন পর্তুগিজ মহাতারকা। সমগ্র ফুটবল বিশ্ব রোনাল্ডোর এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছে। সামাজিক মাধ্যম ভরে গিয়ে তাঁর প্রতি পাঠানো শুভাকাঙ্খীদের শুভেচ্ছায়। এমনকী ভারতীয় ক্রিকেটের মহাতারকা বিরাট কোহলি কুর্নিশ জানিয়েছেন রোনাল্ডোকে।
|
রোনাল্ডোকে কুর্নিশ বিরাটের:
প্রিমিয়ার লিগের অন্যান্য একাধিক ম্যাচের মতোই এভারটনের বিরুদ্ধেও প্রথম দলে রোনাল্ডোকে রাখেননি ম্যানচেস্টার ইউনাইটেডের ডাচ কোচ এরিক টেন হাগ। অ্যান্তোনিও মার্শাল ম্যাচের শুরুর দিকে চোট পাওয়ায় বাধ্য হয়ে রোনাল্ডোকে নামান টেন হাগ। মার্শালের পরিবর্তন হিসেবে নেমে গোলের খাতা খুলতে বেশি সময় নেননি রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের প্রাক্তন সতীর্থ ক্যাসেমিরোর থেকে পাওয়া পাস থেকে গোল করে যান তিনি। দলের সাফল্যকে শুভেচ্ছা জানাতে ক্রিশ্চিয়ানো সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন যার তলায় প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি লিখেছেন, "G.O.A.T" যার অর্থ 'গ্রেটেস্ট অব অল টাইম' বাংলায় যার তর্জমা করলে দাঁড়ায় সর্বকালের সেরা।

রোনাল্ডোকে শুভেচ্ছা জানাতে গিয়ে মারাদোনা-পেলে-মেসি'র কৃতিত্বকে অজান্তেই ছোট করলেন বিরাট:
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে তাঁর ক্লাব কেরিয়ারে ৭০০তম গোলের শুভেচ্ছা জানাতে গিয়ে উচ্ছ্বাস থেকেই বিরাট হয়তো লিখেছেন, 'সর্বকালের সেরা।' এটা অস্বীকার করার কোনও উপায় নেই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বিশ্ব ফুটবলের ইতিহাসের সর্বকালের অন্যতম সেরা কিন্তু কাউকে মহান দেখাতে গিয়ে অপর মহিরূহদের অসম্মান অজান্তেই করে ফেলেছেন বিরাট। কে সেরা তা নিয়ে তর্ক হতেই পারে কিন্তু মারাদোনা, পেলে, মেসি'কে পুরোপুরি ভুলে গিয়ে রোনাল্ডোকে সর্বকালের সেরা হিসেবে বিরাটে চিহ্নিত করাকে অনেকেই খুব একটা ভাল ভাবে নিতে পারেননি।

রোনাল্ডো'কে কুর্নিশ জানান ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ:
কোনও এক বিশেষ অজ্ঞাত কারণে রোনাল্ডোকে প্রিমিয়ার লিগের ম্যাচে প্রথম দলে না রাখা এরিন টেন হাগ নিজের দলের কিংবদন্তিকে কুর্নিশ জানিয়েছেন। তিনি ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে বলেছেন, "এটা সত্যিই অনবদ্য। ৭০০ গোল করা বিরাট ব্যাপার। আমি ওর জন্য অত্যন্ত খুশি। ওর পারফরম্যান্সের জন্য শুভেচ্ছা জানাই এবং আমি আরও খুশি যে চলতি প্রিমিয়ার লিগে ও প্রথম গোল পেল। ওকে এই গোলটা পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে এবং আমি নিশ্চিত আগামী দিনে এই রকম আরও গোল আসছে।"
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications