Virat Kohli: রান-রেকর্ডের রাজা, রাজত্বের দেড় দশক, অনুভূতি প্রকাশ করলেন দুটি শব্দেই
সাফল্য, ব্যর্থতা, রেকর্ড, বিতর্ককে সঙ্গী করেই আন্তর্জাতিক ক্রিকেটে দেড় দশক পূর্ণ করলেন বিরাট কোহলি। ২০০৮ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেটে শুরু হয়েছিল বিরাট যাত্রা। ২০২৩ সালে এসেও যা নক আউট। সচিন তেন্ডুলকর পরবর্তী সময়ে ভারতীয় দলের ব্যাটিং ব্যাটন তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। বিগত ১৫ বছরে রেকর্ড গড়েছেন, আবার ভেঙেছেন। রান মেশিন- চেজ মাস্টার নিজেই হয়ে উঠেছেন এক প্রতিষ্ঠান।
২০০৭ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক হিসাবে আত্মপ্রকাশ করেন কোহলি। পরের বছরই ভারতীয় দলে সরাসরি জায়গা করে নেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫০ ওভারের ওই ম্যাচে ইনিংস ওপেন করার সুযোগ দিয়েছিলেন তত্কালীন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

এই ম্যাচে চামিন্দা ভাস, কুলাসেকারা এবং মুথাইয়া মুরলিধরনের মতো বোলারদের মুখোমুখি হতে হয়েছিল বিরাট কোহলিকে। কোহলি তাঁর প্রথম ম্যাচে ২২ বলে মাত্র ১২ রান করে আউট হয়েছিলেন। কিন্তু প্রথম ম্যাচের ব্যর্থতা ভুলে নিজেকে প্রমাণ করেছিলেন কোহলি।
২০১১ সালে টেস্ট ফর্ম্যাটে পা রাখেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক হয়েছিল সাদা জার্সির ক্রিকেটে। এর আগে ২০১০ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয়েছিল কোহলির। এরপর থেকে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ধারাবাহিক পারফর্ম করে আসছেন। টেস্ট, একদিনেকর, টি-২০ মিলিয়ে ৭৬টি শতরান করেছেন বিরাট কোহলি। তিনি ১৬ বার ১৫০ বার তার বেশি রান করেছেন। ৭ বার দ্বিশতরান করেছেন।

২৭৫টি ওডিআই ম্যাচ খেলে ১২,৮৯৮ রান করেছেন বিরাট কোহলি।১১১টি টেস্ট ম্যাচ খেলে ৮৬৭৬ রান করেছেন এখনও পর্যন্ত বিরাট। একদিনের ক্রিকেটে তাঁর সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর ১৮৩। টেস্টে অপরাজিত ২৫৪ ও টি-টোয়েন্টি ফর্ম্যাটে ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর অপরাজিত ১২২।
আইসিসি টুর্নামেন্টে বিরাট কোহলির মোট রান ২,৮২০। তিনি ২৫ বার ৫০-এর বেশি রান করেছেন। আইসিসি টুর্নামেন্টে ১০ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন, ২ বার টুর্নামেন্টের সেরা নির্বাচিত হয়েছেন।
এতো গেল শুধু পরিসংখ্যান। ২০১১ সালে একদগিনের বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন বিরাট। এরপর অধিনায়ক হয়েছেন। কিন্তু দেশকে আইসিসি ট্রফি জেতাতে পারেননি। এরপর সমালোচনায় জর্জরিত হয়ে একে একে তিন ফর্ম্যাট থেকেই নেতৃত্ব ছাড়েন।
অন্ধকার কাটিয়ে বিরাটের চতুর্দিকে এখন আলোর বৃত্ত। আন্তর্জাতিক ক্রিকেটে পনেরো বছর অতিক্রম করার পর তাঁর চারপাশে তৈরি করে দিয়েছে আলোর বলয়। দিল্লির ওই রাগী, মাথা গরম করা যুবক এখন দেশের হৃদয়। দেশের সব থেকে বড় ক্রিকেট আইকন। বড় কোনও বাজি জিততে, দেশের এক ও একমাত্র সম্পদ যে এখন কোহলিই।
আন্তর্জাতিক ক্রিকেটের ১৫ বছর পূর্তির দিনে দুটি শব্দে টুইট করে নিজের অনুভূতির কথা তুলে ধরেছেন। নিজের একটি আবেগ তাড়িত ছবি পোস্ট করে কোহলি লিখেছন চিরকাল কৃতজ্ঞ।












Click it and Unblock the Notifications