মেসি ম্যাজিকে উজ্জ্বল পিএসজি, ব্যাকভলিতে অসাধারণ গোল ফুটবল যুবরাজের, ভিডিও না দেখলে অবিশ্বাস্য মিস করবেন

মেসি ম্যাজিকে উজ্জ্বল পিএসজি, ব্যাকভলিতে অসাধারণ গোল ফুটবল যুবরাজের, ভিডিও না দেখলে অবিশ্বাস্য মিস করবেন

তিনি যুবরাজ, ফুটবলের রাজপুত্র দিয়েগো মারদানোর দেশের যুব নায়ক লিওনেল মেসি অভিনবত্বের মধ্যে দিয়ে ২০২২-২৩ ফুটবল মরসুম যে শুরু করবেন তা তো প্রত্যাশিতই, তবে লিগা ১-এ ক্লেরমঁর ফুটের বিরুদ্ধে যে মেসি ঝড় উঠেছিল তার রেশ হয়তো এখনো কাটেনি গোটা ইউরোপ সহ বিশ্বের ফুটবলপ্রেমীদের।

মেসি ম্যাজিকে উজ্জ্বল পিএসজি, ব্যাকভলিতে অসাধারণ গোল ফুটবল যুবরাজের, ভিডিও না দেখলে অবিশ্বাস্য মিস করবেন

ক্লেরমঁর ফুট ৬৩-এর ঘরের মাঠ স্টেড গ্যাব্রিয়েল মন্টপেইডে মেসি ঝড়ে তছনছ হয়ে গেল ঘরের দলটি। দুর্ধার্ষ বাঁধিয়ে রাখার মতো ফুটবল এবং ততধিক সুন্দর দুই গোল যার মধ্যে বাঁধিয়ে রাখার মতো একটি ব্যাকভলি থেকে এসেছে। নিজের সৃষ্টিশীল ফুটবলের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে সারা ফ্রান্সকে আরও এক বার নিজের ফুটবল জাদুতে মাতিয়ে দিলেন লিওনেল মেসি।

ম্যাচের ৯ মিনিটে তাঁর পাস থেকে করা গোলে নেইমার এগিয়ে দেন পিএসজিকে। মেসির ঠিকানা লেখা পাস থেকে নেইমার গোল না করতে পারলে সেটা হত অনেক বড় মিস। পিএসজি'র হয়ে দ্বিতীয় গোলটি আসে আচরাফ হাকিমির সৌজন্যে। নেইমারের পাস থেকে গোলটি করেন এই ডিফেন্ডার। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার আগে পিএসজিকে ৩-০ গোলে এগিয়ে দেন অপর ডিফেন্ডার মার্কুইনহোস। নেইমারের মাপা পাস থেকে গোল করে যান পিএসজি অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে যদিও অনেকটাই নিয়ন্ত্রণে লাগছিল হোম টিম ক্লেরমঁর ফুটকে। অনেকটাই সঙ্ঘবদ্ধ ফুটবল খেলছিল দলটি। তবে, মেসি-নেইমার জুটিকে কিছু সময়ে আটকে রাখা গেলেও একেবারে স্তব্ধ করা যায় না। ম্যাচের ৮০ মিনিটে নেইমারের পাস থেকে পিএসজি-র হয়ে ম্যাচে চতুর্থ এবং নিজের প্রথম গোলটি করেন মেসি। এই গোলের রেশ কাটিয়ে ওঠার আগে ফের গোল করেন মেসি। দুর্ধর্ষ ব্যাক ভলিতে তাঁর করা এই গোল কয়েক শতাব্দী প্রজন্মের পর প্রজন্ম মনে রাখলেও এবং ইউটিউবে এই গোলের রিপ্লে কয়োক লক্ষ্য কোটি বার চললেও অবাক হওয়ার মতো হবে না। এমনই সেই গোল! লিয়ান্দ্রো পারিডেসের পাস চেস্ট ট্র্যাপ করে ভ্যাক ভলিতে বাম পায়ের শটে গোল করে যান মেসি।

ফুটবল জীবনে দেশ এবং ক্লাব মিলিয়ে প্রায় ৮০০-র কাছাকাছি গোল করলেও কখনও বাইসাইকেল কিক করেননি। রবিবার সেই না প্রাপ্তিটাও মিটিয়ে ফেললেন মেসি। অতীতে একাধিক বার বাইসাইকেল কিকে গোল করার চেষ্টা করলেও কখনও সফল হননি দিয়েগো মারাদোনার সুযোগ্য উত্তরসূরী। তবে এত দিনে সেই আক্ষেপও মিটিয়ে নিলেন মেসি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+