World Cup qualifier: ভেনেজুয়েলার বিরুদ্ধে আটকে গেল ব্রাজিল, প্যারাগুয়ে হারিয়ে দিল আর্জেন্টিনাকে
ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে খেলতে নেমেছিল দক্ষিণ আমেরিকার দুই মহাশক্তিধর দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা। কিন্তু দলই প্রত্যাশা অনুসারে ফলাফল করতে পারল না। ভেনেজুয়েলার বিরুদ্ধে আটকে গেল ব্রাজিল। অন্যদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে হেরে মাঠ ছাড়তে হল আর্জেন্টিনাকে।
ভেনেজুয়েলার বিরুদ্ধে এগিয়ে গিয়েও জয় পেতে ব্যর্থ হল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ঘরের মাঠ রিও-তে প্রথামর্ধের ৪৩ মিনিটে রাফিনহার গোলে এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের শুরু থেকে সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারছিলেন না ব্রাজিলিয়ানরা। অবশেষে প্রথমার্ধ শেষ হওয়ার কয়েক মিনিট আগে ফ্রি কিকে দুরন্ত গোল করে দলকে এগিয়ে দেন রাফিনহা। ফলে ১ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে ব্রাজিল।

শেষ পর্যন্ত ১-১ ফলেই ম্যাচ শেষ হল। এই ম্যাচ ড্র করে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকায় তিন নম্বরে নেমে গেল ব্রাজিল। গ্রুপের প্রথম ছয় দল সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করবে।
অন্যদিকে প্যারাগুয়েতে হারের মুখ দেখতে হল আর্জেন্টিনাকে। বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ২-১ গোলে জিতে নিল প্যারাগুয়ে।
যদিও ম্যাচের শুরুটা ভালোই করেছিল আর্জেন্টিনা। ম্যাচে ১১ মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে নীল সাদা ব্রিগেডকে এগিয়ে দেন। তবে ১৯ মিনিটে বাইসাইকেল কিকে প্যারাগুয়ের হয়ে সমতা ফেরান সানাব্রিয়া।
প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই প্যারাগুয়ের হয়ে জয়সূচক গোলটি করেন আলদ্রেতে। এরপর আর খেলায় ফিরতে পারেনি আর্জেন্টিনা। ফলে হেরেই মাঠ ছাড়তে হল বিশ্ব চ্যাম্পিয়নদের। গোটা ম্যাচে সেভাবে নজর কাড়তেই পারলেন না মেসি। উল্টে রেফারির সঙ্গে তর্ক করে বিতর্ক তৈরি করলেন। এই ম্যাচে হারলেও গ্রুপে শীর্ষস্থান ধরে রাখল আর্জেন্টিনা।
তবে এই ম্যাচে আর্জেন্টিনা বা মেসির ফর্ম কিন্তু একেবারেই মন ভরাতে পারল না সমর্থকদের। কারণ বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই দুরন্ত পারফরম্যান্স করছে আর্জেন্টিনা। চলতি বছরে কোপা আমেরিকাও জিতেছে আর্জেন্টিনা। মেশিদের মিশন ২০২৬ কিন্তু শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications