বাগানে ফের বিশ্বকাপার, ইডেনও ঘুরে দেখলেন উৎসাহী ভালদেরামা
আরও এক বিশ্বকাপারের পায়ের ধুলো পড়ল মোহনবাগানে। ইডেন গার্ডেন্সও ঘুরে দেখলেন ভালদেরামা
মোহনবাগানের ক্লাব তাঁবুতে ফের এক বিশ্বকাপারের উজ্জ্বল উপস্থিতি। শুক্রবার বিকেলে সবুজমেরুণ ক্লাব তাঁবুতে এলেন কলম্বিয়ান বিশ্বকাপার।

ডার্বি-র আগেই বাগানে বড় আনন্দের ধারা। একদিন আগে ইস্টবেঙ্গলের বিতর্কিত জয় নিয়ে ময়দানে উত্তাপ বাড়িয়ে দিয়েছিলেন মোহন সচিব শৃঞ্জয় বসু। এদিন তার লেশমাত্র ছিল না মোহন কর্মকর্তাদের মধ্য়ে। অনুর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য ভারতে এসেছেন কার্লোস ভালদেরামা। বিশ্বকাপ নিয়ে যতটা উন্মদনা তাঁর মধ্যে চোখে পড়েছিল কলকাতায় এসেও তার মধ্যেই সেই উচ্ছ্বাসই চোখে পড়ল। এদিন ভালদেরামাকে মোহনবাগান ক্লাবের জার্সিও তুলে দেওয়া হয়।

এদিন শুধু মোহনবাগান মাঠই নয় ইডেন গার্ডেন্সেও পা রাখেন কলম্বিয়ান তারকা। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ভালদেরামাকে ইডেন ঘুরিয়ে দেখান। ইডেন দেখেও মুগ্ধ প্রাক্তন বিশ্বকাপার।
ভালদেরামা আশাবাদী যেভাবে ভারতীয় ফুটবল এগোচ্ছে তাতে বিশ্বমঞ্চে একদিন দাগ কাটতে সমর্থ হবে এই দেশ।
এদিকে রবিবারের মিনি ডার্বি বাতিল হয়েছে। পরিবর্তিত সূচি অনুযায়ি
ম্যাচ হবে ১১ তারিখ,অর্থাৎ সোমবার দুপুর ২.৪৫ এ কল্যাণী তে।












Click it and Unblock the Notifications