বোল্টের গায়ে ম্যানচেস্টারের জার্সি, চমক ফুটবল দুনিয়ায়

বোল্টের সামনে স্বপ্নপূরণের হাতছানি। জানেন কীভাবে। 

নিজে অ্যাথলেটিক্স জগতের বেতাজ বাদশা হলেও বাকি খেলাধুলোতেও তাঁর অসীম আগ্রহ। তিনি উসেন বোল্ট। গত বছর বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে ট্রেনিং করার সুযোগ পেয়ে দারুণ খুশি হয়েছিলেন বিশ্বের দ্রুততম মানুষ। অলিম্পিক্সের আটটি ব্যক্তিগত সোনার মেডেলের মালিকের দীর্ঘদিনের ইচ্ছা ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে খেলার। এবার কী পূরণ হবে সেই স্বপ্ন।

বোল্টের গায়ে ম্যানচেস্টারের জার্সি, চমক ফুটবল দুনিয়ায়

একটি স্প্যানিশ দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ি বোল্টের এই স্বপ্ন এবার পূরণ হতে চলেছে।
২ সেপ্টেম্বর ওল্ড ট্র‌্যাফোর্ডে নামার সুযোগ আসবে বোল্টের। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড লেজেন্ডস বনাম বার্সেলোনা লেজেন্ডস ম্যাচে অংশ নেওয়ার জন্য ইউনাইটেডের তরফে আমন্ত্রণ জানানো হয়েছে বোল্টকে।

বোল্টের গায়ে ম্যানচেস্টারের জার্সি, চমক ফুটবল দুনিয়ায়

হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সেই ম্যাচে মাঠে নামার জন্য আগ্রহে ফুটছেন বিশ্বের দ্রুততম মানুষ। বোল্টকে শুধু সময়মত সুস্থ হয়ে উঠতে হবে। জানা গিয়েছে, ম্যান ইউ দলে খেলবেন অ্যান্ডি কোল, এডউইন ভ্যান ডার, পল স্কোলস, ফিল নেভিল। বার্সেলোনা দলে খেলবেন এরিক আবিদাল, পপেস্কুরা।। ট্র‌্যায়ালে বোল্ট যোগ দেবেন কিনা তা নিশ্চিত নয়। তবে সুস্থ হয়ে গেলে ম্যান ইউয়ের জার্সিতে দেখা যাবে বোল্টকে। কারণ তিনি যে '‌রেড ডেভিলস'‌-র বড় ভক্ত, তা বারবার জানিয়েছেন বোল্ট। এমনকী পেশাদার ফুটবল খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন একসময়। এবার বোল্টের সামনে সুযোগ এসেছে ম্যান ইউয়ের জার্সি গায়ে মাঠে নামার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+