মধ্যপ্রাচ্য উত্তপ্ত, কাতারে ট্রেনিং ক্যাম্প বাতিল করল মার্কিন ফুটবল দল
মধ্যপ্রাচ্য উত্তপ্ত, কাতারে ট্রেনিং ক্যাম্প বাতিল মার্কিন ফুটবল দল
শুক্রবার মার্কিন ড্রোন হানায় নিহত হয়েছেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার কাসিম শুলেমানি। বাগদাদ বিমানবন্দর থেকে বেড়িয়ে যাওয়ার সময় তাঁর গাড়িতে হামলা করা হয়। এই হামলায় ইরানের সর্বোচ্চ সামরিক বাহিনীর প্রধান শুলেমানি সহ আট জন নিহত হয়। শুলেমানি ইরানের রেভোলিউসনারি গার্ডের এলিট ফোর্সের শীর্ষ কমান্ডার ছিলেন। দীর্ঘদিন ধরেই এই ফোর্স মার্কিন যুক্তরাষ্ট্রের টার্গেটে ছিল। মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা হয়েছে বলে নিশ্চিত করেছে পেন্টাগন। শুক্রবার রকেট হামলার শুলেমানি মারা যাওয়ার পর মধ্য়প্রাচ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এই হামলার জবাবে ওয়াশিংটনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে ইরানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।এই ঘটনার পরপরই এবার কাতারে ট্রেনিং ক্য়াম্প বাতিল করল মার্কিন ফুটবল দল।

উল্লেখ্য এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল দলের কোচ গ্রেগ বারহল্টার কাতারে ২০ দিনের ট্রেনিং ক্যাম্প ঘোষণা করেছিলেন। শুক্রবার ভোর রাতের শুলেমানির হত্যার পর মধ্যপ্রাচ্যের অস্থিরতাকে মাথায় রেখে, জানুয়ারির ক্যাম্পটি বাতিল করার কথা মার্কিন ফুটবল সংস্থার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। শনিবার তিন সপ্তাহের ক্যাম্পের জন্য মার্কিন ফুটবল দলের কাতার উড়ে যাওয়ার কথা ছিল। ৫ থেকে ২৫ ফেব্রুয়ারি এই ক্যাম্পটি করার কথা ছিল।

.@ussoccer statement on the #USMNT's 2020 January Camp: pic.twitter.com/zl15icyzex
— U.S. Soccer MNT (@USMNT) January 4, 2020

Click it and Unblock the Notifications