Copa America 2024: সুয়ারেজের সৌজন্যে মানরক্ষা, কানাডাকে হারিয়ে কোপায় তৃতীয় স্থান পেল উরুগুয়ে
অনেক বছর আগেই ইউরো কাপের তৃতীয় স্থান নির্ধারকের ম্যাচে অবলুপ্তি ঘটলেও কোপা আমেরিকাতে এখনও তা বিদ্যমান। সেমিফাইনাবল থেকে বিদায় নেওয়া দুই গল তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হয়। রবিবার সকালে(ভারতীয় সময় অনুসারে) ব্যাঙ্ক অফ আমেরিকা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কানাডা এবং উরুগুয়ে। টাইব্রেকারে কানাডাকে হারিয়ে কোপা আমেরিকাতে তৃতীয় স্থান অর্জন করল উরুগুয়ে।
এবার ব্রাজিলের মতো দল আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও সবাইকে খানিকটা চমকে দিয়েই সেমিফাইনালে জায়গা করে নেয় কানাডা। কিন্তু সেমির লড়াইয়ে আর্জেন্টিনার কাছে হেরে কানাডার স্বপ্নের দৌড় শেষ হয়। অন্যদিকে কলম্বিয়ার কাছে হেরে ফাইনালের উঠার স্বপ্ন ধাক্কা খায় উরুগুয়ের। তবে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হলেন লুইস সুয়ারেজরা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দুই দল লিড নেওয়ার চেষ্টা করে। কিন্তু গোল করতে ব্যর্থ হয়। ৮০ মিনিটে জনাথন ডেভিড কানাডাকে এগিয়ে দেন। ম্যাচ প্রায় জয়ের কাছাকাছি পৌঁছে গেলেও কানাডার মুখের গ্রাস কেড়ে নিলেন সুয়ারেজ। এরমধ্যে দুবার গোলের সুযোগ পেলেও কাজে লাগাতে পারেননি সুয়ারেজ। শেষপর্যন্ত সুয়ারেজই উরুগুয়েকে সমতা এনে দেন।
যেখানে অতিরিক্ত সময়ে উরুগুয়ের ত্রাতা হয়ে দাঁড়ান লুইস সুয়ারেজ। উরুগুয়ের বহু যুদ্ধের সৈনিক ইনজুরি সময়ে গোল করে ম্যাচের ফল ২-২ করেন। ৯২ মিনিটে হোসে মারিয়া গিমেনেজের ক্রস থেকে বল পেয়ে জালে জড়ান উরুগুয়ের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আন্তর্জাতিক ফুটবলে এটি সুয়ারেজের ৬৯তম গোল। অসাধারণ এক গোল করে অভিজ্ঞ লুইস সুয়ারেজ খেলাকে টাইব্রেকারে নিয়ে যান।
কোপাতে অতিরিক্ত সময় নেই। ফলে ম্যাচ সরাসরি গড়ায় ট্রাইব্রেকারে। সেখানে ৪-৩ ফলে ম্যাচ জিতে নেয় উরুগুয়ে।ম্যাচে গোলের জন্য ১৪টি নেওয়া শটের মধ্যে কানাডা লক্ষ্যে রাখতে পারে ছয়টি। অন্যদিকে ১২টি শট নেওয়া উরুগুয়ের পাঁচটি লক্ষ্যে রাখতে পারে।
টাইব্রেকারে প্রথম দুই শটে গোল করে দুই দল। তৃতীয় শটে গিয়ে পেনাল্টি মিস করেন কানাডার কোন। পঞ্চম শট মিস করেন কানাডার আলফানসো ডেভিস। বিপরীতে নিজেদের ৪ শটে গোল করেই জয় নিশ্চিত করে উরুগুয়ে। পেনাল্টি শটে গোল করেন সুয়ারেজও। সান্ত্বনার জয় দিয়েই সম্ভবত উরুগুয়ের জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেললেন সুয়ারেজ।












Click it and Unblock the Notifications