ফুটবল মক্কায় ফের সাম্বার ঝলক! বিশ্বকাপ সেমিফাইনালও স্বপ্নের যুবভারতীতে

একদিন আগে কলকাতার যুবভারতী ইতিহাস সৃষ্টি করেছিল যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আয়োজন করে। ফুটবলের মক্কায় ব্রাজিলের সাম্বার ঝলক দেখেছিলেন ফুটবলপ্রেমীরা। ফের সেই ঝলক দেখার সুযোগ এসে গেল বাংলার ফুটবলপ

একদিন আগেই সাম্বার ঝলক দেখেছে কলকাতার ফুটবল প্রেমীরা। বিশ্ব ফুটবলের দুই সুপার পাওয়ারের লড়াই তারিয়ে তারিয়ে উপভোগ করার পরই আরও এক সুসংবাদ এল কলকাতাবাসীর জন্য। গুয়াহাটির সেমিফাইনাল ম্যাচটি সরল সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে। তাই ফের সাম্বার ঝলক দেখার সুযোগ এসে গেল কলকাতাবাসীর সামনে। এবার লড়াই ব্রাজিল বনাম ইংল্যান্ডের।

ফুটবল মক্কায় ফের সাম্বার ঝলক! বিশ্বকাপ সেমিফাইনালও স্বপ্নের যুবভারতীতে

এই খবর পাওয়া মাত্রই কলকাতার ফুটবল প্রেমীরা আনন্দে আত্মহারা। তাও আবার ব্রাজিলের। কোয়ার্টার ফাইনালের পর কলকাতায় একেবারে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ব্রাজিল ও ইংল্যান্ড সেমিফাইনাল হওয়ার কথা ছিল গুয়াহাটিতে। কিন্তু টানা বৃষ্টির কারণে মাঠ সমস্যায় গুয়াহাটির ম্যাচ সরাতে হল। গুয়াহাটির এই মাঠ ম্যাচ করার উপযুক্ত ছিল না। সেই কারণেই ম্যাচ সরানো হল কলকাতায়।

ফুটবল মক্কায় ফের সাম্বার ঝলক! বিশ্বকাপ সেমিফাইনালও স্বপ্নের যুবভারতীতে

২২ অক্টোবর যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আয়োজন করে ইতিহাস সৃষ্টি করেছিল কলকাতার যুবভারতী স্টেডিয়াম। ফুটবলের মক্কায় ব্রাজিলের সাম্বার ঝলক দেখেছিলেন ফুটবলপ্রেমীরা। ফের সেই ঝলক দেখার সুযোগ এসে গেল। এবার যুব বিশ্বকাপের দুই দাবিদারই মুখোমুখি সেমিফাইনালে। আগামী বুধবার যুবভারতীয় লড়াইযে কে কাকে পাল্লা দিতে পারে, তা তারিয়ে তারিয়ে উপভোগ করবেন কলকাতার ফুটবলপ্রেমীরা।

রবিবাসরীয় যুবভারতী ভরিয়ে দিয়েছিল কলকাতার ফুটবলপ্রেমী জনতা। আবারও সেমিফাইনাল ম্যাচের আয়োজন হচ্ছে কলকাতায়। আবারও আশায় বুক বাঁধছে যুবভারতী। ফের নিশ্চয়ই যুবভারতী ভরে উঠবে ফুটবল জাদুর স্বাদ নিতে। আবারও হয়তো কলকাতার শব্দব্রহ্ম শুনে চাঙ্গা হয়ে উঠবে সাম্বার দেশ। সাম্বার ছন্দে নেচে উঠবেন কলকাতার ফুটবলপ্রেমীরাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+