Euro Cup 2024: রুশ আগ্রাসনে ভেঙেছে দেশের ক্রীড়া পরিকাঠামো, ইউরোর মঞ্চ থেকেই ধ্বংসের ক্ষত তুলে ধরবে ইউক্রেন
সোমবার ইউরো কাপে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন নামছে রোমানিয়ার বিরুদ্ধে। দেশ যুদ্ধে বিধ্বস্ত। অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে। গত কয়েকবছরে কঠিন লড়াই করছে তাঁরা। ইউরো কাপে লড়াইয়ের আগে আরও একবার সেই সবই স্মরণ করে ফুটবলাররা নামছেন অন্য এক যুদ্ধক্ষেত্রে।
রুশ আগ্রাসেন ধ্বংস হয়েছে গোটা ইউক্রেন। বাদ যায়নি খেলার স্টেডিয়ামগুলিও। অনেক আত্মত্যাগের মধ্য দিয়ে ইউক্রেন যোগ্যতা অর্জন করেছে ইউরোর মূলপর্বে। রুশ সেনার আগ্রাসনে ধূলিসাৎ হয়ে গিয়েছে ইউক্রেনের তাবড় স্টেডিয়াম। প্রতিযোগিতা দূর অস্ত, পর্যাপ্ত অনুশীলন সারতে পারেননি ফুটবলাররা। সেই বিপন্নতার মধ্যেও প্লেয়ার থেকে দেশবাসী- সবাইকে একসূত্রে বেঁধেছে ফুটবল।

খারকিভের সোনিয়াচনি স্টেডিয়ামটি ১২ বছর আগে তৈরি হয়েছিল। কিন্তু রাশিয়ার ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসনের পর থেকে খারকিভ আক্রমণের মুখে পড়েছে এবং ২০২২ সালের মে মাসে ভারী গোলাবর্ষণের কারণে ভেন্যুটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। রাশিয়ার আক্রমণে ক্ষতিগ্রস্ত হওয়া ৫০০ টিরও বেশি ক্রীড়া সুবিধার মধ্যে এটি অন্যতম।
মিউনিখ ফুটবল অ্যারেনায় রুমানিয়ার বিরুদ্ধে ইউক্রেন গ্রুপ ই শুরু করার আগে, সোনিয়াচনি স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের একটি অংশ প্রদর্শিত হবে। সোমবার রোমানিয়ার বিরুদ্ধে ম্যাচের সময়ই দেশে ধ্বংসপ্রাপ্ত স্টেডিয়ামগুলির ছবি তুলে ধরবেন ইউক্রেনের সমর্থকরা।।
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সীমান্তরক্ষার দায়িত্বে রয়েছে সেনাবাহিনী। বিপদের মধ্যেও ফুটবল দলের সমর্থনে বার্তা পাঠিয়েছে তারা। দলের কোচ সার্জি রেব্রভ জানিয়েছেন, ফুটবলার থেকে কোচেরা অনবরত বার্তা পাচ্ছেন সেনাবাহিনীর। দেশের ঐতিহ্য, গর্বকে ফুটবল মাঠে তুলে ধরার আবেদন জানানো হয়েছে সেখানে।
রেব্রভের কথায়, "সেনাবাহিনী আমাদের নিয়ে গর্বিত। আমরাও ওদের নিয়ে গর্ববোধ করি। ওরা আমাদের বলেছে ইউক্রেনের শক্তি বিশ্বমঞ্চে তুলে ধরতে। ইউরো সত্যিই আমাদের কাছে নিজেদের সম্মানরক্ষার লড়াই।"
রেব্রভ আরও বলেন, "আমি ব্যক্তিগতভাবে সমস্ত খেলোয়াড়, আমাদের যোদ্ধাদের কাছ থেকে, আমাদের সৈন্যদের কাছ থেকে, আমাদের বন্ধুদের কাছ থেকে যারা এখন ইউক্রেনের স্বাধীনতার জন্য লড়াই করছে তাদের কাছ থেকে প্রচুর বার্তা পাচ্ছেন। আমি নিশ্চিত তারা আমাদের জন্য খুব গর্বিত, আমরা তাদের জন্য খুব গর্বিত। তারা বলছে: 'ইউক্রেনের চেতনা দেখাও।' আসলে এই ইউরো ইউক্রেনের কাছে একটা যুদ্ধ। আর ফুটবলাররা এক একজন সেনা।
Euro Cup 2024: এগিয়ে গিয়েই জয় অধরাই, এরিকসেনের 'প্রত্যাবর্তনের’ ম্যাচে আটকে গেল ডেনমার্ক
তাই ইউরো কাপে যখন বাকি দেশগুলো প্লেয়ারদের নাম ঘোষণা করেছে, ইউক্রেন বেছে নিয়েছে ভিন্নপন্থা। ভূমিপুত্রদের নাম ঘোষণা করেছেন সে দেশের সাধারণ মানুষ। পেশায় কেউ ক্যাবচালক, কেউ দমকলকর্মী, কেউ শিক্ষক, কেউ ছাত্র, কেউ বা রেডিও-জকি, কেউ আবার প্রতিবন্ধী। যুদ্ধের ক্ষতের মধ্যেই ফুটবলের জয়গান ইউক্রেনে।












Click it and Unblock the Notifications