Euro Cup 2024: ফাইনালে থাকছে বিরাট আর্থিক পুরস্কার, ইউরো চ্যাম্পিয়ন দল পাবে কত টাকা?
রবিবার রাতে ইউরো কাপের মেগা মহারন। খেতাব জয়ের ম্যাচে মুখোমুখি হচ্ছে স্পেন ও ইংল্যান্ড। ২০২১ সালের পর এবার ২০২৪, পর পর দুইবার ইউরো কাপের ফাইনাললে ইংল্যান্ড। অন্যদিকে ২০১২ সালের পর আবার মহাদেশের সেরা হওয়ার হাতছানি স্প্যানিশগের সামনে। কোন দল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেবে তা নিয়ে চলছে চরম উন্মাদনা।
কিন্তু যে দলই জিতুক, তারা কিন্তু ট্রফি নয়, একইসঙ্গে বিপুল অঙ্কের আর্থিক পুরস্কারও পাবে। ফুটবল বিশ্বে ফিফা বিশ্বকাপের পর সবথেকে হাইভোল্টেজ ইভেন্ট হল ইউরো কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এই টুর্নামেন্ট থাকে ১ নম্বরে। ২০২৪ সালের ইউরো কাপ চ্যাম্পিয়নরা পাবে কত টাকা? রানার আপ দলের জন্য থাকছে কত অঙ্কের পুরস্কার? তুলে ধরা এই প্রতিবেদনে।

শুধু ফাইনাল ম্যাচেই নয় গোটা টুর্নামেন্ট জুড়েই ছিল পুরস্কারের ছড়াছড়ি। সেমিফাইনাালে উঠার জন্য তার দল পেয়েছে ৪ মিলিয়ন ইউরো, ৩৬. ২ কোটি টাকা করে। কোয়ার্টার ফাইনালের ৮ দল পেয়েছে ২২.৬ কোটি চাকা করে। প্রি-কোয়ার্টার ফাইনাল খেলা দলগুলিকে দেওয়া হয়েছে ১৩.৬ কোটি টাকা করে।
১২ বছর পর ফের ইউরো কাপের ফাইনালে স্পেন। এই টুর্নামেন্ট এখনও পর্যন্ত অপরাজিত লা রোজারা। এই ইউরোতে স্পেন একমাত্র দল, যারা গ্রুপের ম্যাচে দল নিয়ে নানা পরীক্ষা করেছে। বিশ্বকে উপহার দিয়েছে তাদের নতুন তিকিতাকা। যার উদাহরণ প্রি-কোয়ার্টার ফাইনালে জর্জিয়া ম্যাচ। চার-এক গোলে জিতে এবারের ইউরোর শেষ আটে উঠেছে স্পেন।
এই টুর্নামেন্টের শেষ লগ্নে ইউরোপীয় তথা বিশ্বকাপ সাক্ষী থাকল এক নক্ষত্রের উদয়ের। নাম লামিনে ইয়ামাল। বয়স ১৮ বছরও হয়নি। এরইমধ্যে ইউরোর মঞ্চের সব আলোম কেড়ে নিচ্ছেন স্প্যানিশ কিশোর। বিশেষ করে সেমিফাইনাল ম্যাচে ফ্রান্সের বিরুদ্ধে তাঁর পারফরম্যান্সের পর আগামীর মহাতারকা হিসাবে ইয়ামালকে স্বীকৃতি দিচ্ছেন ফুটবল বিশ্ব।
অন্যদিকে গত ইউরো কাপের ফাইনালে উঠেও লক্ষ্যপূরণ করতে পারেনি গ্যারেথ সাউথগেটের প্রশিক্ষণাধীন দল। ইতালির কাছে ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল হ্যারি কেনদের। এবার সেই আক্ষেপ দূর করতে মরিয়া থাকবেন ব্রিটিশ ফুটবলাররা।












Click it and Unblock the Notifications