Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অঘটনের চ্যাম্পিয়ন্স লিগ: রোনাল্ডোর জোড়া গোলের পরও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল জুভেন্তাস

অঘটনের চ্যাম্পিয়ন্স লিগ: রোনাল্ডোর জোড়া গোলের পরও কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেল জুভেন্তাস

অঘটনের চ্যাম্পিয়ন্স লিগ। করোনা পরবর্তী সময় চ্যাম্পিয়ন্স লিগে প্রত্যাবর্তনটা সুখকর হল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। একই দিন বিশ্বের দুই হেভিওয়েট ক্লাব জুভেন্তাস ও রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল।

শেষ আটে যেতে পারল না জুভেন্তাস

শেষ আটে যেতে পারল না জুভেন্তাস

করোনার কারণে মার্চ মাস থেকে চ্যাম্পিয়ন্স লিগ বন্ধ থাকার পর শুক্রবার রাতের ম্যাচ দিয়ে লিগে বল গড়িয়েছে। প্রত্যার্তনের প্রথম দিনেই বড় অঘটন। চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের লড়াইয়ে ঘরের মাঠে লিয়র বিরুদ্ধে ২-১ গোলে জিতলেও দুই লেগ মিলিয়ে হেরে বসল জুভেন্তাস।

রোনাল্ডোদের টার্গেট যা ছিল

রোনাল্ডোদের টার্গেট যা ছিল

প্রথম লেগে অ্যাওয়ে ম্যাচে জুভেন্তাস ০-১ গোলে ম্যাচ হেরেছিল। ফলে শুক্রবার রাতে জুভেন্তাস স্টেডিয়ামে রোনাল্ডোদের অন্তত ২ গোলের ব্যবধানে ম্যাচ জিততে হত। সেখানে তুরিনের দল ২-১ গোলে ম্যাচ জেতে।

 ম্যাচে পিছিয়ে পড়ে রোনাল্ডোর জোড়া গেল

ম্যাচে পিছিয়ে পড়ে রোনাল্ডোর জোড়া গেল

শুরুতে ১২ মিনিটে পেনাল্টিতে গোল করে মেমফিস দেপায় লিয়কে এগিয়ে দেন। প্রথমার্ধে শেষ দিক এরপর পেনাল্টিতে পাল্টা গোল করে স্কোরলাইন ১-১ করেন ক্রিশ্চিয়ানো। ৬০ মিনিটে এরপর ম্যাচে নিজের দ্বিতীয় গোলকটি করে দলকে ২-১ জয় এনে দেন সি আর সেভেন।

জুভেন্তাসের শেষ রক্ষা হল না!

জুভেন্তাসের শেষ রক্ষা হল না!

শুক্রবার হোম ম্যাচে লিয়কে হারিয়ে দুই লেগ মিলিয়ে এগ্রিগেট সমান করে জুভেন্তাস। দুই দলই এগ্রিগেট ২-২ স্কোরলাইন করে। কিন্তু ঘরের মাঠে লিয় জুভেন্তাসকে ১-০ গোলে হারিয়েছিল। শুক্রবার এরপর জুভেন্তাসের মাঠে এসে লিয় অ্যাওয়ে গোল করে। এগ্রিগেট ২-২ হলেও লিয় অ্যাওয়ে ম্যাচে জুভেন্তাসের বিরুদ্ধে গোল করার চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের টিকিট পেল।

কোয়ার্টার ফাইনালে লিয়র প্রতিপক্ষ

কোয়ার্টার ফাইনালে লিয়র প্রতিপক্ষ

অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদকে দুই লেগ মিলিয়ে ৪-২ হারিয়ে ম্যাঞ্চেস্টার সিটি কোয়ার্টার ফাইনালে গিয়েছে। ১৬ অগাস্ট কোয়ার্টার ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে মুখোমুখি হবে লিয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+