মস্তিষ্কের লড়াইয়ে গুয়ার্দিওয়ালার কাছে হার জিদানের, চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায়

মস্তিষ্কের লড়াইয়ে গুয়ার্দিওয়ালার কাছে হার জিদানের, চ্যাম্পিয়ন্স লিগ থেকে রিয়াল মাদ্রিদের বিদায়

জিদান বনাম গুয়ার্দিওয়ালার মস্তিষ্কের লড়াইয়ে শেষ হাসি গুয়ার্দিওয়ালার। রাউন্ডের অফ ১৬ এর ম্যাচে প্রথম লেগের পর দ্বিতীয় লেগেও ম্যাঞ্চেস্টার সিটির কাছে হেরে বসল রিয়াল মাদ্রিদ। শুক্রবার ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল পাকা করল ম্যাঞ্চেস্টার সিটি।

কত গোলে রিয়ালকে ম্যাচ জিততে হত

কত গোলে রিয়ালকে ম্যাচ জিততে হত

ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ এর আগে প্রথম পর্বের ম্যাচে ১-২ গোলে পিছিয়েছিল। শেষ আটে যেতে হলে তাই অ্যাওয়ে ম্যাচে ইডেন হ্যাজার্ডদের অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হত। কিন্তু ম্যাঞ্চেস্টারেও রিয়াল ২-১ গোলে হারের মুখ দেখল। ফলে দুই পর্ব মিলিয়ে ৪-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল জিনাজিন জিদানের দল।

মস্তিষ্কের লড়াইয়ে গুয়ার্দিওয়ালার কাছে হার জিদানের

মস্তিষ্কের লড়াইয়ে গুয়ার্দিওয়ালার কাছে হার জিদানের

এর আগে ২০১৬ সাল থেকে টানা তিনবার দলকে চ্যাম্পিয়ন্স লিগ দিয়েছেন জিদান। এবছর ক্লাবকে লা-লিগায় চ্যাম্পিয়ন করেন। চ্যাম্পিয়ন্স লিগে অবশ্য গুয়ার্দিওয়ালার বিরুদ্ধে মস্তিষ্কের লড়াইয়ে হেরে বসলেন। গুয়ার্দিওয়ালার কোচিংয়ে দুই লেগেই সিটি, জিদানের রিয়াল মাদ্রিদকে ২-১ ব্যবধানে হারাল।

ভারানের ক্ষমাহীন ভুল

ভারানের ক্ষমাহীন ভুল

এতিহাদ স্টেডিয়ামে অ্যাওয়ে ম্যাচে শুরুতে দলকে ডুবিয়েছেন ভারানে। বক্সের ভিতর পাস খেলতে গিয়ে বিপদ ডেকে আনেন। মিস পাস থেকে বল সংগ্রহ করে সুযোগ কাজে লাগিয়ে দুরন্ত ট্যাকেলে রহিম স্টারলিং ৯ মিনিটে গোল করে সিটিকে এগিয়ে দেন।

বেঞ্জেমার গোলে প্রত্যাবর্তনেও শেষরক্ষা হল না

বেঞ্জেমার গোলে প্রত্যাবর্তনেও শেষরক্ষা হল না

পিছিয়ে থাকা অবস্থায় করিম বেঞ্জেমা দুরন্ত হেডে ২৬ মিনিটে দলকে সমতায় ফেরালেও শেষরক্ষা হল না। ৬৮ মিনিটে দুরন্ত গোলে গ্র্যাবিয়েল জেসুস স্কোরলাইন ২-১ করে দেয়। শেষ পর্যন্ত এই স্কোরলাইনে ম্যাচ জিতে ম্যাঞ্চেস্টার সিটি, রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে দেয়। ১৬ অগাস্ট শেষ আটের লড়াইয়ে লিয়র বিরুদ্ধে ম্যাচ খেলবে ম্যাঞ্চেস্টার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+