UEFA Champions League: মহাতারকা বিহীন চ্যাম্পিয়ন্স লিগ, কঠি‌ন লড়াই পিএসজির, জানুন গ্রুপ বিন্যাস

ক্লাব মরসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ঢাকে কাঠি পড়ে গেল চ্যাম্পিয়ন্স লিগের। মোনাকোতে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের ২০২৩-২৪ আসরের গ্রুপ পর্বের ড্র। এবারের ইউরোপ সেরার লড়াই রিয়াল মাদ্রিদ বা বার্সেলোনা সহজ গ্রুপে পড়লেও কঠিন লড়াই অপেক্ষা করছে এমবাপের ক্লাব পিএসজির জন্য।

'এফ' গ্রুপে প্যারিসের ক্লাব পিএসজির সঙ্গে আছে জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড, ইতালির এসি মিলান ও ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেড। দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা অবশ্য তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে। রিয়ালের সঙ্গী নাপোলি, ব্রাগা ও ইউনিয়ন বার্লিন। বার্সার সঙ্গী পোর্তো, শাখতার ও অ্যান্টওয়ের্প।

চ্যাম্পিয়ন্স লিগে

গ্রুপ এ-তে বায়ার্নের সঙ্গী হয়েছে ম্যান ইউ। গতবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি একেবারেই সহজ গ্রুপে আছে। সেল্টিক। গ্রুপ জি-তে রয়েছে গত বারের চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি। তাদের সঙ্গে রয়েছে লিপজিগ, ইয়ং বয়েজ় এবং ক্রভেনা ভেজদা।গতবারের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির গ্রুপ পর্বটা এবারও তেমন কঠিন হবে না। ট্রেবল জয়ী দলটির গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই সহজ।

গ্রুপ বি-তে রয়েছে সেভিয়া, আর্সেনাল, পিএসভি এবং লেন্স। গ্রুপ ডি-তে রয়েছে বেনফিকা, ইন্টার মিলান, সালজবার্গ এবং রিয়াল সোসিদাদ। গ্রুপ ই-তে রয়েছে ফেয়েনুর্ড, অ্যাটলেটিকো মাদ্রিদ, লাজিয়ো এবং চ্যাম্পিয়ন্স লিগের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়ন্স লিগ

১৪ বার এই প্রতিযোগিতা জিতেছে রিয়াল মাদ্রিদ। এই ক্লাবের হয়েই রোনাল্ডো চার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন। সেই দল রয়েছে গ্রুপ সি-তে। রিয়াল মাদ্রিদ ছাড়াও এই গ্রুপে রয়েছে নাপোলি, ব্রাগা এবং ইউনিয়ন বার্লিন।

বিশ্বের তিন সেরা ফুটবলার নেই। লিওনেল মেসি সই করেছেন আমেরিকার ইন্টার মিয়ামিতে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যোগ দিয়েছেন সৌদির আল নাসের ক্লাবে। আর নেমার খেলছেন সৌদিরই আল হিলাল ক্লাবের হয়ে। ফলে চ্যাম্পিয়ন্স লিগের জৌলুস কিছুটা হলেও কমবে এবার।এবার তারকা হিসাবে মূলত নজর থাকবে এমবাপের দিকেই।

চ্যাম্পিয়ন্স লিগ

গ্রুপ 'এ' - বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড, এফসি কোপেনহেগেন, গেলাতেসারে
গ্রুপ 'বি'- সেভিয়া, আর্সেনাল, পিএসভি আইন্দোভেন, লঁস
গ্রুপ 'সি'- নাপোলি, রিয়াল মাদ্রিদ, ব্রাগা, ইউনিয়ন বার্লিন
গ্রুপ 'ডি'- বেনফিকা, ইন্টার মিলান, সলজবুর্গ, রিয়াল সোসিয়েদাদ
গ্রুপ 'ই'- ফেইনুর্ড, অ্যাতলেতিকো মাদ্রিদ, লাৎসিও, সেল্টিক
গ্রুপ 'এফ'- পিএসজি, বরুশিয়া ডর্টমুন্ড, এসি মিলান, নিউক্যাসল ইউনাইটেড
গ্রুপ 'জি'- ম্যানচেস্টার সিটি, লাইপজিগ, রেড স্টার বেলগ্রেড, ইয়ং বয়েজ
গ্রুপ 'এইচ'- বার্সেলোনা, এফসি পোর্তো, শাখতার দোনেৎস্ক, রয়্যাল অ্যান্টওয়ের্প

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+