করোনা নিয়ম ভেঙে জার্সি বদলে নেইমারের কি শাস্তি হচ্ছে? চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে পারবেন কি?

করোনা নিয়ম ভেঙে জার্সি বদলে নেইমারের কি শাস্তি হচ্ছে? চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে পারবেন কি?

রবিবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মেগা ডুয়েল। স্বপ্নের ফাইনালে জার্মান-ফ্রান্স মহাযুদ্ধ। একদিকে নেইমার-এমবাপ্পে-দিমারিরার শক্তিতে সমৃদ্ধ প্যারিস সেন্ট জার্মেইন। যে দল এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে চলেছে। অন্যদিকে পাঁচ বারের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। চলতি বছরে যারা চ্যাম্পিয়ন্স লিগে টানা ১০ ম্যাচ জিতে অপ্রতিরোধ্য। ইউরোপীয় ক্লাব ফুটবলে কোন দেশ সেরা রবিবার রাতে ফয়সলা হতে চলেছে।

প্রথমবার ফাইনালে পিএসজি

প্রথমবার ফাইনালে পিএসজি

চ্যাম্পিয়নস লিগ শিরোপা থেকে এক কদম দূরে পিএজি। ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল পিএসজি। সেমিফাইনালে নেইমাররা লাইপজিগকে ৩-০ গোলে হারিয়েছে।

বিতর্কে নেইমার

বিতর্কে নেইমার

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার আনন্দ উদযাপন করতে গিয়েই বিপত্তি ঘটিয়ে ফেলেন নেইমার। করোনাভাইরাস প্রোটোকল ভেঙে বসেন ব্রাজিলিয়ান।

করোনা কালে নতুন নিয়ম

করোনা কালে নতুন নিয়ম

কোভিড পরবর্তী ফুটবলে বায়ো বাবলে নতুন নিয়ম অনুযায়ী ম্যাচ চলাকালীন বা ম্যাচের পর কোনওভাবেই জার্সি বদল করা যাবে না। জার্সি বদল করলে খেলোয়াড়দের মধ্যে জীবাণু সংক্রমিত হতে পারে। এই কারণেই কোভিড পরবর্তী ফুটবলে উয়েফা এই নিয়ম জারি করেছে। আর এখানেই জার্সি খুলে ভুল করে বসেছেন নেইমার।

করোনা প্রকোটল ভাঙলেন নেইমার

করোনা প্রকোটল ভাঙলেন নেইমার

ম্যাচ জয়ের পর লাইপজিগের জার্মান ডিফেন্ডার মার্সেল হালস্টেনবার্গের সঙ্গে জার্সি বদলেছেন নেইমার। যে ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরার পর নেইমারের করোনা প্রটোকল ভাঙা নিয়ে হইচই পড়ে যায়। করোনা নিয়ম ভাঙায় উয়েফা শাস্তি দিলে নেইমারের ফাইনাল খেলা অনিশ্চিত হওয়া নিয়ে আশঙ্কা তৈরি হয়।

নেইমারের শাস্তি হচ্ছে? নাকি পিএসজির হয়ে ফাইনাল খেলবেন ব্রাজিলিয়ান

নেইমারের শাস্তি হচ্ছে? নাকি পিএসজির হয়ে ফাইনাল খেলবেন ব্রাজিলিয়ান

সেমিফাইনাল ম্যাচে জার্সি বিনিময় করে করোনা সম্পর্কিত নিয়মভঙ্গের দায়ে পড়লেও নেইমারের শাস্তি হচ্ছে না। ফুটবল দেবতার আশীর্বাদে বেনিফিট অব ডাউট পেয়েছেন নেইমার। ফলে জার্মানির মুলার-লেওনডস্কিদের সঙ্গে পাল্লা দিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলতে নেইমারের কোনও সমস্যা রইল না। নেইমারের শাস্তি না হওয়ায় পিএসজি শিবিরে স্বস্তি ফিরল বলা চলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+